পোস্টগুলি

জয় রাজরাজেশ্বর (পূজা ও প্রার্থনা)

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর জয় রাজরাজেশ্বর ! জয় অরূপসুন্দর ! জয় প্রেমসাগর ! জয় ক্ষেম-আকর ! তিমিরতিরস্কর হৃদয়গগনভাস্কর।।

জয় জয় তাসবংশ-অবতংস (নাট্যগীতি)

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর জয় জয় তাসবংশ-অবতংস ! ত্রীড়াসরসীনীরে রাজহংস।। তাম্রকূটঘনধূমবিলাসী ! তন্দ্রাতীরনিবাসী ! সব-অবকাশ-ধ্বংস ! যমরাজেরই অংশ।।

জয়তি জয় জয় রাজন (কালমৃগয়া – গীতবিতান)

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর জয়তি জয় জয় রাজন্‌ বন্দি তোমারে, কে আছে তোমা সমান। ত্রিভুবন কাঁপে তোমার প্রতাপে, তোমারে করি প্রণাম!

জয় তব হোক জয় (আনুষ্ঠানিক সংগীত)

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর জয় তব হোক জয় । স্বদেশের গলে দাও তুমি তুলে যশোমালা অক্ষয় । বহুদিন হতে ভারতের বাণী আছিল নীরবে অপমান মানি, তুমি তারে আজ জাগায়ে তুলিয়া রটালে বিশ্বময় । জ্ঞানমন্দিরে জ্বালায়েছ তুমি যে নব আলোকশিখা তোমার সকল ভ্রাতার ললাটে দিল উজ্জ্বল টিকা । অবারিতগতি তব জয়রথ ফিরে যেন আজি সকল জগৎ, দুঃখ দীনতা যা আছে মোদের তোমারে বাঁধি না রয় ।।

জাগে নি এখনো জাগে নি (চণ্ডালিকা – গীতবিতান)

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর জাগে নি এখনো জাগে নি রসাতলবাসিনী নাগিনী। বাজ্‌ বাজ্‌ বাজ্‌ বাঁশি, বাজ্‌ রে মহাভীমপাতালী রাগিণী, জেগে ওঠ্‌ মায়াকালী নাগিনী– ওরে মোর মন্ত্রে কান দে– টান দে, টান দে, টান দে, টান দে। বিষগর্জনে ওকে ডাক দে– পাক দে, পাক দে, পাক দে,পাক দে। গহ্বর হতে তুই বার হ, সপ্তসমুদ্র পার হ। বেঁধে তারে আন্‌ রে– টান্‌ রে, টান্‌ রে, টান্‌ রে, টান্‌ রে। নাগিনী জাগল, জাগল, জাগল– পাক দিতে ওই লাগল, লাগল, লাগল– মায়াটান ওই টানল, টানল, টানল। বেঁধে আনল, বেঁধে আনল, বেঁধে আনল॥ এইবার নৃত্যে করো আহ্বান– ধর্‌ তোরা গান। আয় তোরা যোগ দিবি আয় যোগিনীর দল। আয় তোরা আয়, আয় তোরা আয়, আয় তোরা আয়।

জীবনের কিছু হল না হায় (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান)

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর জীবনের কিছু হল না হায়– হল না গো হল না হায় হায়। গহনে গহনে কত আর ভ্রমিব,নিরাশার এ আঁধারে। শূন্য হৃদয় আর বহিতে যে পারি না, পারি না গো পারি না আর। কী লয়ে এখন ধরিব জীবন,দিবস-রজনী চলিয়া যায়– দিবস-রজনী চলিয়া যায়– কত কী করিব বলি উঠে বাসনা, কী করিব জানি না গো। সহচর ছিল যারা,ত্যেজিয়া গেল তারা;ধনুর্বাণ ত্যেজেছি, কোনো আর নাহি কাজ– কী করি কী করি বলি, হাহা করি ভ্রমি গো– কী করিব জানি না যে!

চুরি হয়ে গেছে রাজকোষে (শ্যামা – গীতবিতান)

শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর **চুরি হয়ে গেছে রাজকোষে (পরিশিষ্ট ২ – পরিশোধ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর** চুরি হয়ে গেছে রাজকোষে, চোর চাই যে করেই হোক। হোক-না সে যেই-কোনো লোক, চোর চাই। নহিলে মোদের যাবে মান! নির্দোষী বিদেশীর রাখো প্রাণ, দুই দিন মাগিনু সময়। রাখিব তোমার অনুনয়; দুই দিন কারাগারে রবে, তার পর যা হয় তা হবে।