পোস্টগুলি

কিশোর কুমার লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শিং নেই তবু নাম তার সিংহ

শিল্পী: কিশোর কুমার ছবি: লুকোচুরি গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার: হেমন্ত মুখোপাধ্যায় শিং নেই তবু নাম তার সিংহ ডিম নেই তবু অশ্বডিম্ব– গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচ্যাকা হাম্বা হাম্বা টিক্ টিক্ টিক্ টিক্ । দাও ভাই নাকে এক টিপ নস্যি, খাও তার পরে এক মগ লস্যি, লাগে জুড়ি জুড়ি সুড়সুড়ি হ্যাঁচ্চো হ্যাঁচ্চো ছিক্ ছিক্ ছিক্ ছিক্ ।। দুই পায়ে পরে নাগরা যাও নয় হেঁটে আগরা জামতলা আমতলা নিমতলা পথে পাবে | নয় নয় এতো ঠাট্টা খাও পেট ভরে গাঁট্টা কাঁচকলা কানমলা খাও তুমি কত খাবে | টক্ টক্ টক্ টক্ টরে টককা আর কত দূরে বোগদাদ মক্কা ।। গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচ্যাকা টিক টিক টিক টিক । গোলগাল বিশু নন্দী দিনরাত আঁটে ফন্দি জুড়ি জুড়ি ভুরি ভুরি বড় বড় কথা বলে । তাগরাই বেঁটে বড়দা খায় পান সাথে জরদা, গুলবাজি ডিগবাজি রকবাজি শুধু চলে । এবাড়ির খেঁদী যায় ভুরু কুঁচকে, ওবাড়ির খ্যাঁদা হাসে মুখ মুচকে ।। গায়ে লাগে ছ্যাঁকা ভ্যাবাচ্যাকা হাম্বা হাম্বা টিক্ টিক্ টিক্ টিক্ । *** গান – শিং নেই তবু নাম তার সিংহ লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

যে কথা মনের কথা জানি না কেন

শিল্পী: কিশোর কুমার ছবি: মানসী গীতিকার: মুকুল দত্ত সুরকার: অসিত গঙ্গোপাধ্যায় যে কথা মনের কথা জানি না কেন মুখে এসে থেমে গেলো বলা গেলো না বলা হলো না বরষার মেঘ হয়ে আসে ধীরে ধীরে বিজলীর মতো চলে যায় বুক চিঁড়ে উদাসী বাঁশীতে শুধু বেদনা ভুলে যাওয়া পথ ধরে যারা যেতে চায় ঘর থেকে তারা আরো দূরে চলে যায় ফেরবার পথ আর পাওয়া যাবে না ————-

যখন আমি অনেক দূরে থাক্ বো না এই মাটির ঘরে

শিল্পী: কিশোর কুমার যখন আমি অনেক দূরে থাক্ বো না এই মাটির ঘরে তখন কি আর পড়বে মনে আগের মতন করে, . আমায় আগের মতন করে ? আমার প্রাণের পরশ পেয়ে বেজেছিল যে গান ধুলো জমা তানপুরাটাও ধরেছিল সেই তান আমি, কথার গোলাপ ফুটিয়েছিলাম . তোমাদের এই জল্ সারে | তোমাদের এই ভালবাসা আমার গানের পুরস্কার যাবার আগে জানিয়ে গেলাম আমার প্রীতি, নমস্কার আমায়, যা’ দিয়েছো তাই নিয়েছি . রেখেছি এই হৃদয় ভ’রে || ************************* কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায় সুর ও শিল্পী -কিশোর কুমার

প্রেম বড় মধুর কভু কাছে, কভু সুদূর

শিল্পী: কিশোর কুমার সংলাপ – প্রেম যেন এক অতিথির মত কখনো জীবনে আসে ফুল-ডোরে বাঁধে, কখনো আবার অশ্র ঝরিয়ে চলে যায়॥ প্রেম বড় মধুর কভু কাছে, কভু সুদূর কখনো জীবনে ফুল ফোটায় কাঁদিয়ে যায় সে দূর || প্রেম যেন নদী ভাঙে আর গড়ে জীবনের দু’টি কূল ঘিরে ভাঙা-গড়া খেলা, খেলে সারা বেলা তীর ছুঁয়ে যায় ধীরে ধীরে মিলনের গান গায় বিরহের কান্নায় হৃদয়ে বাজায় নূপুর || ভাঙা-গড়া ছন্দে, কখনোআনন্দে কখনো যে সুর বিধূর || প্রেম যেন নারী আলো আর ছায়া জীবনের নীলাকাশ ঘিরে কখনো সে মায়া কখনো আলেয়া মায়াবিনী দু’টি আঁখি-তীরে ছায়াছবি এঁকে যায় সুখে দুখে ঝঞ্ঝায় আকাশে মেঘের সিঁদুর বকুলের গন্ধে ভরে’ সে সকাল-দুপুর || . ************************* কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায় সুর ও শিল্পী -কিশোর কুমার

আধো আলো ছায়াতে

শিল্পী: আশা ভোঁসলে কিশোর কুমার: আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে হবে বলো কার আশা ভোঁসলে: কারো নয় শুধু যে আমার আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে হবে বলো কার কিশোর কুমার: আমারি আকাশে তুমি যে ধ্রুবতারা তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশেহারা আশা ভোঁসলে: আছি মনে আর মরণে আমি যে তোমার আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে হবে বলো কার কিশোর কুমার: কারো নয় শুধু যে আমার আশা ভোঁসলে: জোছনা ঢালা এই রাত যেন এমনি থাকে প্রেমেরি স্বপ্ন মহল যেন এমনি থাকে কিশোর কুমার: আমি আলো হয়ে আসবো হোকনা অন্ধকার আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ মন ভোলাতে হবে হবে বলো কার আশা ভোঁসলে: কারো নয় শুধু যে আমার কিশোর কুমার: আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে আশা ভোঁসলে: মন মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে দুজনে: তুমি ডাকলে কাছে থাকলে ভয় নেই হারিয়ে যাওয়ার

আমি দুঃখকে সুখে ভেবে বইতে পারি

শিল্পী: কিশোর কুমার আমি দুঃখকে সুখে ভেবে বইতে পারি যদি তুমি পাশে থাকো দৈন্যকে হাসিমুখে সইতে পারি যদি তুমি পাশে থাকো একটু বাতাস যদি হয়ে যায় ঝড় সেই ঝড়ে ভেঙে যায় যদি বাঁধা ঘর আবার নতুন ঘর বাঁধতে পারি যদি তুমি পাশে থাকো না হয় হলোনা দেখা ফুলেদের সাজ না হলোনা শোনা পাখীর আওয়াজ সবকিছু ভালো আজ লাগতে পারে যদি তুমি পাশে থাকো ——————

আমি যে কে তোমার

শিল্পী: কিশোর কুমার আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও আমি চিরদিন তোমারি তো থাকবো তুমি আমার আমি তোমার এ মনে কি আছে পারো যদি খুঁজে নাও আমি তোমাকেই বুকে ধরে রাখবো তুমি আমার আমি তোমার আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও কেন আজ সরে আছো দূরে কাছে এসে হাত দুটো ধরো শপথের মন কাড়া সুরে আমার তোমারি তুমি করো ও… তোমারই স্বপ্ন দুচোখেই আমি আঁকবো ওপাড়ের ডাক যদি আসে শেষ খেয়া হয় পাড়ি দিতে মরণ তোমায় কোনদিনও পারবেনা কভু কেড়ে নিতে ও…সুখে দুঃখে আমি তোমাকেই কাছে ডাকবো ————— শিল্পীঃ কিশোর কুমার

ও পারে থাকবো আমি

শিল্পী: কিশোর কুমার ও পারে থাকবো আমি তুমি রইবে এ পারে শুধু আমার দুচোখ ভরে দেখবো তোমারে পরবে যখন মালার চন্দন ঐ রাঙা চেলী আর ফুল ও রাখী বন্ধন মিলন রাতের প্রদীপ হয়ে আমি জ্বলবো বাসরে মন্ত্রে যখন এক হবে দুটি মন এক শুভ দৃষ্টিতে মিলে যাবে দু’নয়ন ভালো লাগার আবেশ হয়ে আমি থাকবো অন্তরে ফুটবে যখন চৈত্র দিনের ফুল আর সোহাগের নদী ভেঙে যাবে তার কূল তখন আমি গানের পাখী হবো দূর আকাশ পাড়ে —————

এত কাছে দুজনে

শিল্পী: কিশোর কুমার এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে হঠাত ভুলে ভুল না হয়ে যায় মায়াবি রাত মাতাল নেশাতে আজ মনে মন চায় যে মেশাতে দীপ নিভিয়ে ঝড় যে বয়ে যায় আঁখিতে যে জলে কামনার বহ্নি অঙ্গ যে চায় সঙ্গ যে তন্নি মনের কথা মনেই রয়ে যায় আলেয়াকে মিছে ভালোবেসোনা দূরে থাকো কেন কাছে এস না করোনা ভুল কি যে হয়ে যায় ——————–

কি হলো কেন হলো কবে হলো

শিল্পী: কিশোর কুমার কি হলো কেন হলো কবে হলো জানিনা শুরু হলো শেষ হলো কবে হলো জানিনাতো হুম্‌ম্‌ম্‌…এ কি হলো কেউ বোঝে কি না বোঝে হায় আমি শুধু বুঝি এই আঁধারে ভুলে করে হায় আলো মিছেই খুঁজি মেঘ মরুতে যায় কি দেখা দিন যায় একা একা… একা প্রেম ভাবে কিনা ভাবে হায় আমি শুধু ভাবি যে প্রেম দিতে জানে তার নেই কোনো দাবি হায় মনে পড়ে কেন তারে মনে পড়ে বারে বারে… তারে —————–

কি আশায় বাঁধি খেলাঘর

শিল্পী: কিশোর কুমার ছবি: অমানুষ গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার: শ্যামল মিত্র কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশি দিন খেলা করে।। হায় গো হৃদয় তবুও তোমার আশা কেন যায় না যতটুকু যায় কিছু তার পায় না কিছু তার পায় না কে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে।। প্রতিদিনই ওঠে নতুন সূর্য প্রতিদিনই আসে ভোর ওঠে না সূর্য আসে না সকাল জীবন আঁধারে মোর। পৃথিবী আমারে দিলো যে ফিরায়ে সে যেন ডাকিয়া কয় নাহি হেথা ঠাঁই, আমি তোর কেহ নয় ক্লান্ত চরণ আকুল আঁধারে পথ শুধু খুঁজে মরে।। *** — গান – কি আশায় বাঁধি খেলাঘর লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে

শিল্পী: কিশোর কুমার তোমার বাড়ির সামনে দিয়ে (আমার) মরণ যাত্রা যেদিন যাবে তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো শেষ দেখাটা দেখতে পাবে আমায় দেখতে তোমায় দেয়নি যারা জানবে না যে কেউতো তারা আমি পাথর চোখের দৃষ্টি দিয়ে দেখবো তোমায় বিভোর ভাবে তুমি ফুল ছুঁড়ো না ওপর থেকে একটু ফেলো দীর্ঘ নিঃশ্বাস আমার শিয়রে জ্বলা ধূপের ধোঁয়া ওটাই হবে সুখের বাতাস যদি নতুন কোনো জন্ম থাকে পাবো দুজন দুজনাকে সেদিন নতুন হয়ে আসবো কাছে তখন তোমায় কে আটকাবে *** কথা – পুলক বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্র – তুমি কতো সুন্দর

তোমরা যতই আঘাত করো

শিল্পী: কিশোর কুমার তোমরা যতই আঘাত করো নেইকো অপমান শুধু আমায় দাওগো সুযোগ শোনাতে এ গান আমার গুরুর নামে আমি করছি শপথ ভাই শুধু যে চাই গান শোনাতে আর কিছু না চাই ব্যথার ডালি বক্ষে ধরি গরল করি পান নাম না জানা অনেক ফুলই পথের ধারে ফোটে জীবনটা যায় ঝরে ঝরে ফুলদানি না জোটে দু’পায়েতে মাড়িয়ে গেলেও নেই যে অভিমান ——————- শিল্পঃ কিশোর কুমার চলচ্চিত্রঃ গুরু দক্ষিণা

সে যেন আমার পাশে আজো বসে আছে

শিল্পী: কিশোর কুমার সে যেন আমার পাশে আজো বসে আছে চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে ভেঙে যাওয়া পাখীর বাসার মত মন কিছু নেই তার বুকে আজ তো এখন ডানা মেলে ফিরে কেনো আশা তারই কাছে যেখানে প্রদীপ ছিল সেখানে আঁধার নয়নের জল হয়ে ফিরে এলো সে আবার কোনো তারা নেই আজ আকাশের গায় আলেয়ার আলো এসে আলো দিয়ে যায় জোনাকিরা কালো রাত ভরে দিয়ে গেছে ————————-

হাওয়া মেঘ সরায়ে ফুল ঝরায়ে

শিল্পী: কিশোর কুমার সংলাপ ॥ দু’চোখে দেখি না তোমায়। তবু আছো, তুমি আছো॥ হাওয়া, মেঘ সরায়ে, ফুল ঝরায়ে ঝিরি ঝিরি এলে বহিয়া খুশীতে ভরেছে লগন আজ ওঠে মন ভরিয়া || এতদিন কোথায় ছিলে পথ ভুলে তুমি কি এলে প্রেমের কবিতা তুমি শোনালে য়ে গান গাহিয়া কুহু কুহু কুহু কোয়েলিয়া “ভালোবাসো” যাও বলিয়া || তুমি এলে তাই ফোটে ফুল তুমি এলে তাই ভাঙে ভুল মন আজ কিছু মানে না হৃদয় সাগর আকুল | তুমি এলে প্রিয়ার বেশে ভরে দিলে মন আবেশে দক্ষিণা বাতাস তুমি জুড়ালে দহন হিয়া সুরে সুরে বেজে ওঠে বাঁশুরিয়া শুনে, সবে যাই ভুলিয়া || ************************* কথা- শিবদাস বন্দ্যোপাধ্যায় সুর ও শিল্পী -কিশোর কুমার

তোমার পড়েছে মনে

শিল্পী: কিশোর কুমার তোমার পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালায় হায় তোমায় পড়েছে মনে ভিজে যাওয়া বরষার হাওয়া কেন নিয়ে এলে বেদনার খেয়া মেঘলা মনের কিনারায় হায় নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায় কোন সরসীতে কত ফুটেছে কমল মন মধুকর তাই হয়েছে পাগল মিলন পিয়াসী মন জাগে রাতের পেয়ালা ভরে অনুরাগে কুহেলী ঘেরা এই বরষায় হায় নিরাশায় ডুবে যাওয়া এই নিরালায় ————–

নয়ন সরসী কেন ভরেছে জলে

শিল্পী: কিশোর কুমার নয়ন সরসী কেন ভরেছে জলে কত কি রয়েছে লিখা কাজলে কাজলে বেদনার কলি তুমি দাও ভালোবেসে বঁধু ফুল ফোটানোর ছলে আমি ভরে দেবো মধু সারা মন কেন তুমি চোখে সাজালে কত কি রয়েছে লেখা কাজলে কাজলে জনম সফল হবে বঁধুয়ার ঘরে আজ শরমের আড়ালেতে দেখা যাবে ফুলসাজ নিশিরাতে বিরহের বাঁশী ওরে কে বাঁজায় ভালোবেসে কেন বঁধু আজ শুধু কেঁদে যায় সেধে সেধে কেন তুমি মরণ নিলে কতকি রয়েছে লেখা কাজলে কাজলে ——————- কন্ঠ ও সুরঃ কিশোর কুমার

Mere Mehboob Qayamat Hogi Lyrics

ছবি
Mere mehboob qayamat hogi Aaj rusva teri galiyon mein mohabbat hogi Meri nazrein to gila karti hain Tere dil ko bhi sanam tujhse shikayat hogi Mere mehboob… Teri gali maein aata sanam Nagma wafa ka gaata sanam Tujhse suna na jaata sanam Phir aaj idhar aaya hoon magar yeh kehne main deewana Khatam bas aaj yeh wehshat hogi Aaj rusva teri galiyon mein mohabbat hogi Mere mehboob… Meri tarah tu aahen bhare Tu bhi kisi se pyar kare Aur rahe voh tujhse parey Toone o sanam dhaye hain sitam to yeh tu bhool na jaana Ki na tujhpe bhi inayat hogi Aaj rusva teri galiyon mein mohabbat hogi Mere mehboob qayamat hogi Aaj rusva teri galiyon mein mohabbat hogi Meri nazrein to gila karti hain Tere dil ko bhi sanam tujhse shikayat hogi Mere mehboob

Mere Mehboob Qayamat Hogi Lyrics

ছবি
Mere mehboob qayamat hogi Aaj rusva teri galiyon mein mohabbat hogi Meri nazrein to gila karti hain Tere dil ko bhi sanam tujhse shikayat hogi Mere mehboob… Teri gali maein aata sanam Nagma wafa ka gaata sanam Tujhse suna na jaata sanam Phir aaj idhar aaya hoon magar yeh kehne main deewana Khatam bas aaj yeh wehshat hogi Aaj rusva teri galiyon mein mohabbat hogi Mere mehboob… Meri tarah tu aahen bhare Tu bhi kisi se pyar kare Aur rahe voh tujhse parey Toone o sanam dhaye hain sitam to yeh tu bhool na jaana Ki na tujhpe bhi inayat hogi Aaj rusva teri galiyon mein mohabbat hogi Mere mehboob qayamat hogi Aaj rusva teri galiyon mein mohabbat hogi Meri nazrein to gila karti hain Tere dil ko bhi sanam tujhse shikayat hogi Mere mehboob

চিরদিনই তুমি যে আমার

ছবি
শিল্পী: কিশোর কুমার চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারই সঙ্গী, সঙ্গী আমরা অমর সঙ্গী এতো কাছে রয়েছো তুমি আরও কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই এতো কাছে রয়েছো তুমি আরও কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া এমন আপন আমার যে আর কেউ নাই আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি? সঙ্গী, সঙ্গী আমরা অমর সঙ্গী এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সেদিনও হবে একাকার দু'জনার এই দু'টি মন এ জীবন ফুরিয়ে যেদিন পাবো এক নতুন জীবন সেদিনও হবে একাকার দু'জনার এই দু'টি মন হৃদয়ের সব কবিতা ঝরে পড়ে ছন্দকারে চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারই সঙ্গী, সঙ্গী আমরা অমর সঙ্গী