পোস্টগুলি

আধুনিক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ

শিল্পী: সুমন চট্টোপাধ্যায় গীতিকার: সুমন চট্টোপাধ্যায় সে চলে গেলেও থেকে যাবে তার স্পর্শ আমারই হাতের ছোঁয়ায় নুয়ে পড়বেই স্মৃতিরা যেখানে দেবদারু তার কপাল নোয়ায়। সে চলে গেলেও হঠাৎ শিউলি ফুলের গন্ধে তারই সকাল স্মরণের টানে সামান্য এক মুহূর্ত হবে অনন্তকাল। সে চলে গেলেও নদীতে খেলবে চির পরিচিত জোয়ারভাঁটা চেনা রাস্তায় একলা একলা তারই সঙ্গে আমার হাঁটা। সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন যায় না আসলে কেউ স্টিমার দিয়েছে দিগন্তে পাড়ি তীরে ফিরে এল অনেক ঢেউ।

তোমায় আমি পাইতে পারি বাজি

শিল্পী: হাশিম মাহমুদ গীতিকার: হাশিম মাহমুদ গঙ্গা যদি যাইতে পারি তোমায় আমি পাইতে পারি ভ্রমর কালো নদী… নদী যদি বাইতে পারি সাদা পাল উড়াইতে পারি ভ্রমর কালো নদী নদীতে তুফান উঠিলে তরী যদি না সেচিলে অঘটনেও রাজি তোমায় আমি পাইতে পারি বাজি হে তোমায় আমি পাইতে পারি বাজি তোমায় আমি পাইতে পারি বাজি বাজি বাজি একবার আমি গিয়ে ছিলাম পাহাড়ি অঞ্চল পাহাড়ি কন্যারে তোর চোখ দুটো ছল ছল জল কেন চোখে জল বল মেয়ে তুই বল জল কেন চোখে জল চঞ্চল মেয়ে তুই বল আবার আমি গিয়ে ছিলাম নীল সাগরের জল সাগরের কন্যারই মন পায়নি সে অতল জল কেন চোখে জল বল মেয়ে তুই বল জল কেন চোখে জল চঞ্চল মেয়ে তুই বল

শুধু স্বপ্ন নিয়ে খেলা চলেছে

শিল্পী: মুকুল দত্ত গীতিকার: মুকুল দত্ত গান – শুধু স্বপ্ন নিয়ে খেলা চলেছে কথা – মুকুল দত্ত সুর – মান্না দে শুধু স্বপ্ন নিয়ে খেলা চলেছে, সেই থেকে শুধু শুধু স্বপ্ন নিয়ে খেলা চলেছে। রাতের আকাশ ভেঙে এক ঝাঁক তারা যেন উড়ে চলেছে।। বলে ফুল ভ্রমরার মতো সেও পাখা চায় উড়বার নেশা তার নীলিমার অজানায়। সে যে লতার বাঁধন কেটে সারাদিন মনে মনে মুক্তির কথা আজ ভেবে চলেছে।। ছিলাম ভালো নিজের মনে আমি একা একা— আমার এ মন হারিয়ে গিয়ে যখন তখন আসতে ফিরে আবার নীড়ে একা একা। সে আলোর পারাবত আঁধারে মিশে যায়, তাই আজ মন আমার কান্নায় ভেঙে যায়। তাই বেদনার তীর ধরে ভুলের আলোয় বুঝি পায়ে পায়ে পথ চিনে চলা চলেছে।।

হাজার বছর ধরে কত নদী প্রান্তর পেড়িয়ে গেলাম

শিল্পী: মুকুল দত্ত গীতিকার: মুকুল দত্ত গান – হাজার বছর ধরে কত নদী প্রান্তর পেড়িয়ে গেলাম কথা – মুকুল দত্ত সুর ও শিল্পী – হেমন্ত মুখোপাধ্যায় হাজার বছর ধরে কত নদী প্রান্তর পেড়িয়ে গেলাম– এ চলার মানে তবু বোঝা গেল না, আমি হারিয়ে গেলাম। ঘূর্ণি হাওয়ার মতো যত ঝরা পাতা নিয়ে ঘুরে মরে মন, যার পথ চেয়ে বসে আছি চলে গেছে সে যে কখন– এত কাছে পেয়ে তাকে চেনা গেল না। সরে গেছে কত পথ বয়ে গেছে কতটা সময়– কি হবে তা জেনে নিয়ে সব দিয়ে তার বিনিময়। যদি এসে কোনোদিন খোঁজে কেউ ডাক দিয়ে দিয়ে বোলো, হিসাব মিলিয়ে গেছে গরমিল দিয়ে– কত কিছু পেয়ে কিছু পাওয়া হলো না।

আরও ভালো হত যদি তুমি আর আমি পাশাপাশি বসে

শিল্পী: মুকুল দত্ত গীতিকার: মুকুল দত্ত গান – আরও ভালো হত যদি তুমি আর আমি পাশাপাশি বসে কথা – মুকুল দত্ত সুর ও শিল্পী -হেমন্ত মুখোপাধ্যায় আরও ভালো হত যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়; কত ভালো হত যদি তোমাতে আমাতে চোখে চোখে চেয়ে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। ক্ষতি হত না কি যদি সব ফেলে রেখে অবসর কিছু কুড়িয়ে নিতাম মোরা কাজের মাঝেতে খুঁজে খুঁজে। এই পরিচয় দিতো জড়িয়ে জড়িয়ে বেঁধে লতার মতোই তোমাকে আমাকে; এ মাটি তীর্থ করে যেতাম সাজিয়ে দিয়ে আলো হাসি গানে তোমাতে আমাতে। পথে যেতে যেতে যদি থমকে থেমে অকারণে বসি’ নিবিড় শীতল ছায়া দেখিয়া সময় কাছাকাছি।।

যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে

শিল্পী: মুকুল দত্ত গীতিকার: মুকুল দত্ত কথা – মুকুল দত্ত সুর – হেমন্ত মুখোপাধ্যায় ছবি – অদ্বিতীয়া যাবার বেলায় পিছু থেকে ডাক দিয়ে কেন বলো কাঁদালে আমায়? আমার এ মন বুঝি মন নয়! হাসি আর গানে গানে এতদিন ফুল ফোটানোর খেলা চলে ছিল, যে কাঁটা রয়েছে বিঁধে মরমের মাঝে তার কথা এ মন ভুলে ছিল– ব্যথায় ব্যথায় তাকে মনে পড়ে যায়। স্মৃতির আকাশ থেকে কোনোদিন হয়তো আমার তুমি মুছে দেবে, স্বপ্নের রঙে যত ছবি আঁকা হলো চোখের জলেতে ভেসে যাবে– যা কিছু গিয়েছে পাওয়া, সে আমার নয়।।

ও দুটি আঁখি যেন পাখি লাগে

শিল্পী: মুকুল দত্ত গীতিকার: মুকুল দত্ত গান – ও দুটি আঁখি যেন পাখি লাগে কথা – মুকুল দত্ত সুর ও শিল্পী – হেমন্ত মুখোপাধ্যায় ও দুটি আঁখি যেন পাখি লাগে, ভোরের আকাশ দেখে নীড় ফেলে উড়ে যেতে চায়। কি জানি মনে কী যে রঙ লাগে, নয়নে নয়ন রেখে শতবার মরে যেতে চায়।। তারা শুধু ভুল করে সোনার খাঁচায় যারা ও পাখিটি ধরে নিতে চায়, আকাশের আঙিনায় যে পাখি বেঁধেছে বাসা সে পাখি তো থাকে না খাঁচায়।। মনের দুয়ার দিয়ে আলো থেকে আরও আলো ছায়া থেকে অনেক ছায়ায় ও দুটি নয়নপাখি বহুযুগ থেকে যেন বারে বারে ডেকেছে আমায়।।

কেন গেল পরবাসে বল বঁধুয়া

শিল্পী: মুকুল দত্ত গীতিকার: মুকুল দত্ত গান – কেন গেল পরবাসে বল বঁধুয়া কথা – মুকুল দত্ত সুর – হেমন্ত মুখোপাধ্যায় ছবি – মণিহার কেন গেল পরবাসে বল বঁধুয়া— গরজে বরষে মানে না যে তরসে হিয়া? মিছে এই ফুলসাজ, ভুল সবই ভুল; দেব না তো কবরীতে মালতী বকুল। কী হবে কলস ভরে গিয়ে যমুনায়? বলে দে, বলে দে সখী ওরে যেন আসে না। কার অভিসার বলো কার পথ চায়– কূল ভেঙ্গে বারে বারে কার পানে যায়, জানি বাঁশি বাজবেই, মন বোঝে না।।

আঁধার আমার ভালো লাগে

শিল্পী: মুকুল দত্ত গীতিকার: মুকুল দত্ত আঁধার আমার ভালো লাগে তারা দিয়ে সাজিও না আমার আকাশ আঁধার আমার ভালো লাগে রাতের গভীরে আজ, বঁধুয়ার পরশে হাজার প্রদীপ যদি জ্বলে, বঁধুয়ার পরশেতে জ্বলে যাবে এই রাত রবে অনুরাগে ভালোবাসাতে সাজিওনা আমার আকাশ, যেন তারায় তারায় ভালো লাগে তাইতো এ আঁধার আঁধার আমার ভালো লাগে তনুতটি সাজিয়ে আগুন বসে আছি বসে আছি উতল এ মন নিয়ে জানি না তো বঁধুয়া মরণ রয়েছে লেখা ভালোবেসে আজ এ রাতে সাজিওনা আমার আকাশ যেন তারায় তারায় ভালো লাগে জ্বলে যেতে বিষের জ্বালায় আঁধার আমার ভালো লাগে তারা দিয়ে সাজিও না আকাশ ——— কথা – মুকুল দত্ত সুর – হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠ – প্রতিমা বন্দ্যোপাধ্যায় তিরিশ বছর আগের ডাইরিটা – শুভময় সাহা](https://www.ebanglalibrary.com/247280/%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%87%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%b6%e0%a7%81/)

ওরে মন পাখি কেন ডাকাডাকি

শিল্পী: মুকুল দত্ত গীতিকার: মুকুল দত্ত গান – ওরে মন পাখি কেন ডাকাডাকি কথা – মুকুল দত্ত সুর – হেমন্ত মুখোপাধ্যায় ছবি – অনিন্দিতা ওরে মন পাখি, কেন ডাকাডাকি, তুই থাক্ না রে গোপনে। তোর উড়তে আছে মানা রে বন্ধু এই খোলা আশমানে। উড়তে মানা আকাশে তোর বসতে মানা ডালে, বাসা বাঁধিতেও মানা কি আছে কপালে— বলি ঝড়ে হারাতে তো মানা নাই? চক্ষের জল ফেলতে মানা, সুখের কথা ভাবতে মানা, মরিতে তো মানা নাই? ভাসতে মানা অকূলে তোর, ডুবতে মানা জলে, কূল ভাঙিতেও মানা কি আছে কপালে– বলি স্রোতে হারাতে তো মানা নাই?

যখন এমন হয়, জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা

শিল্পী: পুলক বন্দ্যোপাধ্যায় সুরকার: মৃণাল বন্দ্যোপাধ্যায় যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি কে যেন হঠাৎ বলে, আয় কোলে আয় আমি তো আছি ভুললি তা কি মাগো সেকি তুমি, সেকি তুমি। লাঞ্ছনা শুধু লাঞ্ছনা সজনের কটু গঞ্জনা দিনরাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে।। কে যেন হঠাৎ বলে, আয় কোলে আয়। যখন ভালোবাসা বহু পথ ঘুরে ঘুরে চলে যায় দূর থেকে দূরে বন্ধুর দরজাতে যতো কিছু করাঘাত যায় বিফলে।। কে যেন হঠাৎ বলে, আয় কোলে আয়। *** — কথা – পুলক বন্দ্যোপাধ্যায় কণ্ঠশিল্পী – মান্না দে

তোমায় ছেড়ে বহু দূরে যাবো কোথায়

শিল্পী: শহিদ, শুভমিতা **গান : এক জীবন (তোমায় ছেড়ে বহু দূরে যাবো কোথায়)** তুমি আমি কাছাকাছি আছি বলেই এ জীবন হয়েছে মধুময়। যদি তুমি দূরে কভু যাও চলে শুধু মরণ হবে আর কিছু নয়। তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায় এক জীবনে এত প্রেম পাব কোথায়।। তোমারি পরশে ভালোবাসা আসে মনেরই আঙ্গিনায় নয়ন ভরে দেখি তোমায় তবু বুঝি দেখার শেষ নাই।। সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে দুজনে একসাথে ভেসে যাই ভেসে ভেসে ভালবেসে সারা জীবন বাচতে চাই।। # লিরিক – অনুরূপ আইচ মিউজিক – আরফিন রুমি

এত বড় আকাশটাকে ভরলে জোছনায়

শিল্পী: পুলক বন্দ্যোপাধ্যায় সুরকার: সুধীন দাশগুপ্ত এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা দায়।। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই উঁকি, যূথী আর হাসনুহানা একই চোখে চায়।। কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে। আমারও বুকের মাঝে কী যে হয় বুঝি না যে, কী যেন হঠাৎ সুখে সবই ভেসে যায়।। *** কথা – পুলক বন্দ্যোপাধ্যায়

আমি ঘরের খোঁজে ঘর হারাইয়া

শিল্পী: মনি কিশোর আমি ঘরের খোঁজে ঘর হারাইয়া হইলাম যাযাবর আপন করে চাইলাম যারে সে-ই তো হইলো পর সুখের প্রদীপ জ্বালতে গিয়ে ভাসলাম আমি দুঃখে পাথর চাপা ব্যথা আমার হায়রে জমা বুকে না পাওয়ার বেদনাতে ভরা যে অন্তর মানুষ নামের মানুষ দেখি মনের মানুষ নাই সেই মানুষরে খুঁজি আমি বলো কোথায় পাই আশায় আশায় রইলাম আমি সারাজীবন ভর *** কথা ও সুর – মিল্টন খন্দকার

হৃদয় আমার ভেঙে দিয়ে

শিল্পী: মনি কিশোর অ্যালবাম: সেই দুটি চোখ হৃদয় আমার ভেঙে দিয়ে চলে গেছো তুমি দূর অজানায় জানি না কী ভুল করেছি ভালোবেসে আমি শুধু তোমায় মরণ আসে যদি হোক না সে সুখের মরণ বিনা দোষে ভেঙে দিলে আমারি মন তবু কেনো মনে পড়ে তারে শুধু হায় মন তো তারেই খোঁজে চুপি চুপি নিরালা ক্ষণে লাগে না প্রেমের ঢেউ আর ভাঙা মনে কী দোষ ছিল বলো তুমি সে ভালোবাসায় *** কথা ও সুর, শিল্পী – মনি কিশোর

কথা, তোমারই জন্যে শুধু এই নীরবতা

শিল্পী: কুমার বিশ্বজিৎ কথা, তোমারই জন্যে শুধু এই নীরবতা তোমারই জন্যে শুধু এই বেঁচে থাকা কথা, আমারই কথা বুকের মাঝে বড় কষ্ট নিয়ে বয়ে চলে আমারই জীবন কোনো অনুভূতি নেই হৃদয়ে আমার, সে শুধু তোমারই কারণ নির্ঘুম প্রতি রাত যায় কেটে যায়, কী যে এক নিঃসঙ্গতা বড় একা হয়ে গেছি আমি, কেউ নেই আমারই পাশে আমার সুখেরা হারিয়ে গেছে বেদনার নীল আকাশে কিছুতে যায় না ভোলা তোমাকে, এ আমার অপারগতা কথা – আহমেদ রিজভী সুর – প্রণব ঘোষ

আহত হৃদয়ে ছুটে আসি তোমার সীমানায়

শিল্পী: বাংলা গান আহত হৃদয়ে ছুটে আসি তোমার সীমানায় (২) ওগো সব ভুলে যাই, আর নিজেকে হারাই বুঝি তখনই আমি তোমায় ভালোবাসি।। প্রেম কি গো বুঝি তারে কয় দু’টি মন যখন এক হয় (২) ওহ তুমি ছাড়া যেন এ হৃদয় কিছু বোঝে না, কিছু খোঁজে না।। যত ব্যথা সব ভুলে যাই যখনই তোমায় কাছে পাই (২) ওহ ভালোবেসে যাবে এ হৃদয় চিরদিন তোমায়, শুধু যে তোমায়।। *** খালিদ হাসান মিলু

যেথা গান থেমে যায় দীপ নেভে হায়

শিল্পী: প্রণব রায় যেথা গান থেমে যায় দীপ নেভে হায়, মিলনের নিশি ভোরে যদি মনে পড়ে, সেথায় খুঁজিও মোরে, যেথা গান থেমে যায়।। সেই হারানো স্মৃতির দেশে, যদি দাঁড়াও ক্ষণিক এসে ভুল করে শুধু ডাকিও আমায়, ভুলে যাওয়া নাম ধরে। যদি মনে পড়ে—- তোমার সে ডাকে ঝরাফুল সাথে ফাগুন আসিবে ফিরে, মনে হবে একার প্রেম জেগে রয় মরা অতীতের তীরে মনে হবে কে তোমার ছিল সবচেয়ে আপনার কোন সে বিরহী তোমার ভুবন গিয়াছে শূন্য করে। যদি মনে যদি মনে পড়ে, সেথায় খুঁজিও মোরে… কথা – প্রণব রায়, সুর – কমল দাশগুপ্ত, কণ্ঠ – ফিরোজা বেগম

মধু মালতী ডাকে আয় ফুল ফাগুনের এই খেলায়

শিল্পী: প্রণব রায় মধু মালতী ডাকে আয় ফুল ফাগুনের এই খেলায়। যূথী কামিনী কত গাঁথা গোপনে বলে মলয় আয় আয়॥ চাঁপাবনে অলিসনে আজ লুকোচুরি গো লুকোচুরি আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী মন চায় যে ধরা দিতে তবু সে লাজে মরে যায়॥ মালা হয়ে প্রাণে মম কে ঝড়ালো কে ঝড়ালো ফুলরেণু মধুবায়ে কে ঝড়ালো কে ঝড়ালো জানি জানি কে মোর এ হিয়া রাঙালো রাঙা কামনায়॥ কথা – প্রণব রায়, সুর – রবীন চট্টোপাধ্যায়, কণ্ঠ – সন্ধ্যা মুখোপাধ্যায়

যে ভালোবাসায় ভোলায় মোরে মিছে আশায় ভোলায় না

শিল্পী: প্রণব রায় যে ভালোবাসায় ভোলায় মোরে মিছে আশায় ভোলায় না সেই ত আমার প্রিয়। যে দুঃখে সুখে দোলায় মোরে কল্পনাতে দোলায় না সেই ত আমার প্রিয়। যে সকল ঝড়ের আঘাত থেকে বাঁচায় মোরে আগলে রেখে প্রদীপ হয়ে নিজেই জ্বলে, আগুন হয়ে জ্বালায় না সেই ত আমার প্রিয়। যে আপন হাতের পরশ দিয়ে অশ্রু আমার দেয় মুছিয়ে মনের মালায় বাঁধে আমায় বনফুলের মালায় না সেই ত আমার প্রিয়। কথা – প্রণব রায়, সুর – প্রভাস দে, কণ্ঠ – মান্না দে