কী দেব আমি অঞ্জলি চঞ্চল তব চরণে
শিল্পী: মোহিনী চৌধুরী
ছবি: ব্লাইণ্ড লেন (শৈলজানন্দ পরিচালিত)
গীতিকার: মোহিনী চৌধুরী
কী দেব আমি অঞ্জলি চঞ্চল তব চরণে
বরণ ডালায় নাই প্ৰদীপ, প্রদীপ জ্বেলেছি নয়নে।।
ফুল যদি চাও প্রিয়তম
হৃদয় পদ্ম নাও মম, হৃদয় পদ্ম নাও মম
ফুল যদি চাও প্রিয়তম
তোমার পরশ পিয়াসে পরাণ
কম্পিত সুখ স্বপনে।।
দেবতা আমার দয়িত আমার ব্যাথার ব্যথী আমার
তুমি চির আপনার
কী তোমার পূজা জানি না গো জানি না
কী তোমার পূজা জানি না গো
সংগীতে মোর জাগো জাগো
জীবন লীলার সংগী যে তুমি
আমার জীবনে মরণে।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন