পোস্টগুলি

নরোত্তম দাস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

হে গোবিন্দ গোপিনাথ কৃপা করি রাখ নিজ সাথে

শিল্পী: নরোত্তম দাস হে গোবিন্দ গোপিনাথ কৃপা করি রাখ নিজ সাথে | কামক্রোধ ছয় জনে লৈয়া ফিরে নানা স্থানে বিষম ভুঞ্জায় নানামতে || ধ্রু || হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ তোমার স্মরণ গেল দূরে | অর্থলাভ এই আশে কপট বৈষ্ণব-বেশে ভ্রমিয়া বুলিয়ে ঘরে ঘরে || অনেক দুঃখের পরে লৈয়াছিলা ব্রজপুরে কৃপা ডোর গলায় বাঁধিয়া | দৈবমায়া বলাত্কারে খসাইয়া সেই ডোরে ভবকূপে দিলেক ডারিয়া || পুন যদি কৃপা করি এ জনার কেশে ধরি টানিয়া তোলহ ব্রজভূমে | তবে সে দেখিয়ে ভাল নহে বোল ফুরাইল কহে দীন নরোত্তমদাস ||

হরি হরি আর কি এমন দশা হৈব

শিল্পী: নরোত্তম দাস হরি হরি আর কি এমন দশা হৈব | এ ভব সংসার তেজি পরম আনন্দে মজি আর কবে ব্রজভূমে যাইব || সুখময় বৃন্দাবন কবে পাইব দরশন সে ধূলি লাগিবে কবে গায়ে | প্রেমে গদগদ হৈয়া রাধাকৃষ্ণ-নাম লৈয়া কান্দিয়া বেড়াইব উচ্চ-রায় || নিভৃত নিকুঞ্জে যাচ্ঞা অষ্টাঙ্গে প্রণাম হৈয়া ডাকিব হা প্রাণনাথ বলি | কবে যমুনাপ তীরে পরশ করিব নীরে কবে খাইব করপুটে তুলি || আর কি এমন হৈব শ্রীরাস-মণ্ডলে যাইব কবে গড়াগড়ি দিব তায় | বংশীবট-ছায়া পাঞা পরম আনন্দ হৈয়া পড়িয়া রহিব কবে তায় || কবে গোবর্ধন গিরি দেখিব নয়ান ভরি রাধা-কুণ্ডে কবে হৈবে বাস | ভ্রমিতে ভ্রমিতে কবে এ দেহ-পতন হৈবে আশা করে নরোত্তমদাস ||

গৌরাঙ্গ বলিতে হবে পুলকশরীর

শিল্পী: নরোত্তম দাস গৌরাঙ্গ বলিতে হবে পুলকশরীর | হরি হরি বলিতে নয়নে বহে নীর || আর কবে নিতাইচাঁদ করুণা করিবে | সংসারবাসনা মোর কবে তুচ্ছ হবে || বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন | কবে হাম হেরব শ্রীবৃন্দাবন || রীপ-রঘুনাথ বলি হইবে আকূতি | কবে হাম বুঝব সে যুগল-পিরিতি || রূপ রঘুনাথ-পদে রহু মোর আশ | প্রার্থনা করয়ে সদা নরোত্তমদাস ||

কিবা সে তোমার প্রেম কত লক্ষ-কোটি হেম

শিল্পী: নরোত্তম দাস কিবা সে তোমার প্রেম কত লক্ষ-কোটি হেম নিরবধি জাগিছে অন্তরে | পুরুবে আছিল ভাগি তেঞ্চি পাইয়াছি লাগি প্রাণ কান্দে বিচ্ছেদের তরে || কালিয়া বরণখানি আমার মাথার বেণী আঁচরে ঢাকিয়া রাখি বুকে | দিয়া চাঁদ-মুখে মুখ পুরিব মনের সুখ যে বলে সে বলুক পাপ-লোকে || মণি নও মুকুতা নও গলায় গাঁথিয়া লও ফুল নও কেশে করি বেশ | নারী না করিত বিধি তোমা হেন গুণ-নিধি লইয়া ফিরিতু দেশে-দেশ || নরোত্তম দাসে কয় তোমার চরিত্র নয় তুমি মোরে না ছাড়িহ দয়া | যেদিনে তোমার ভাবে আমার পরান যাবে সেই দিন দিহ পদছায়া ||

হরি হরি আর কবে এমন দশা হব

শিল্পী: নরোত্তম দাস হরি হরি আর কবে এমন দশা হব | ছাড়িয়া পুরুষ-দেহ কবে বা প্রকৃতি হব দোঁহারে নূপুর পরাইব || টানিয়া বান্ধিব চূড়া তাহে দিব গুঞ্জা-বেড়া নানা ফুলে গাথি দিব হার | পীতাম্বর বাস অঙ্গে পরাইব সখা সঙ্গে বদনে তাম্বুল দিব আর || দুই রূপ মনোহারী দেখিব নয়ন ভরি নীলাম্বরে দিব সাজাইয়া | রতনের জরি আনি বান্ধিব বিচিত্র বেণী দিব তাহে মালতী গাঁথিয়া || হেন রূপ-মাধুরী দেখিব নয়ন ভরি এই করি মনে অভিলাষ | জয় রূপ-সনাতন দেহ মোরে এই ধন নিবেদয়ে নরোত্তম দাস ||

দুহু মুখ-দরশনে দুহু ভেল ভোর

শিল্পী: নরোত্তম দাস দুহু মুখ-দরশনে দুহু ভেল ভোর | দুহু ক নয়নে বহে আনন্দ-লোর || দুহু তনু পুলকুত গদ গদ ভাষ | ঈষদবলোকনে লহু লহু হাস || অপরূপ রাধা-মাধব-রঙ্গ | মান-বিরামে ভেল এক সঙ্গ || ললিতা বিশাখা আদি যত সখীগণ | আনন্দে মগন ভেল দেখি দুহু জন || নিকুঞ্জের মাঝে দুহু কেলি-বিলাস | দূরহি দূরে রহুঁ নরোত্তম দাস ||

কি খেনে হইল দেখা নয়নে নয়নে

শিল্পী: নরোত্তম দাস কি খেনে হইল দেখা নয়নে নয়নে | তোমা বঁধু পড়ে মনে শয়নে স্বপনে || নিরবধি থাকি আমি চাহি পথ-পানে | মনের যতেক সুখ পরান তা জানে || শাশুড়ি খুরের ধার ননদিনী রাগী | নয়ান মুদিলে মন কান্দে শ্যাম লাগি || ছাড়ে ছাড়ু নিজজন তাহে না ডরাই | কুলের ভরমে পাছে তোমারে হারাই || কান্দিতে কান্দিতে কহে নরোত্তম দাসে | অগাধ সলিলে মীন মরয়ে পিয়াসে ||

হরি হরি হেন দিন হইবে আমার

শিল্পী: নরোত্তম দাস হরি হরি, হেন দিন হইবে আমার | দুহুঁ-অঙ্গ পরশিব দুহু-অঙ্গ নিরখিব সেবন করিব দোঁহাকার || ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে মালা গাঁথি দিব নানা ফুলে | কনক সম্পুট করি কর্পুর তাম্বুল পুরি যোগাইব অধর-যুগলে | রাধাকৃষ্ণ বৃন্দাবন সেই মোর প্রাণধন সেই মোর জীবন-উপায় | জয় পতিত-পাবন দেহ মোরে এই ধন তোমা বিনে অন্য নাহি ভায় || শ্রীগুরু করুণা-সিন্ধু অধম জনার বন্ধু লোক-নাথ লোকের জীবন | হাহা প্রভু কর দয়া দেহ মোরে পদ-ছায়া নরোত্তম লইল শরণ ||

কমল-দল আঁখি রে কমল-দল আঁখি

শিল্পী: নরোত্তম দাস কমল-দল আঁখি রে কমল-দল আঁখি | বারেক বাহুড় তোমার চাঁদ-মুখ দেখি || ধ্রু || যে সব করিলে কেলি গেল বা কোথায় | সোঙারিতে দুখ উঠে কি করে উপায় || আঁখির নিমিখে মোরে হারা হেন বাসে | এমন পিরিতি ছাড়ি গেলা দূর-দেশে || প্রাণ করে ছটফট নাহিক সম্বিত | নরোত্তমদাস-পহুঁ কঠিন চরিত ||