Posts

Showing posts with the label রবীন্দ্রসঙ্গীত

রিম্‌ ঝিম্‌ ঘন ঘন রে বরষে।

রিম্‌ ঝিম্‌ ঘন ঘন রে বরষে। গগনে ঘনঘটা, শিহরে তরুলতা, ময়ূর ময়ূরী নাচিছে হরষে। দিশি দিশি সচকিত, দামিনী চমকিত, চমকি উঠিছে হরিণী তরাসে!

মেঘের পরে মেঘ জমেছে

মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে || কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে || তুমি যদি না দেখা দাও কর আমায় হেলা কেমন করে কাটে আমার এমন বাদল বেলা দুরের পানে মেলে আঁখি কেমন করে চেয়ে থাকি, পরান আমার কেঁদে বেড়ায় দুরন্ত বাতাসে।।

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে, চুকিয়ে দেব বেচা কেনা, মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে– তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। যখন জমবে ধুলা তানপুরাটার তারগুলায়, কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়, আহা, ফুলের বাগান ঘন ঘাসের পরবে সজ্জা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধারগুলায়– তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে, আহা, ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি সে দিন উঠবে ভরি– চরবে গোরু খেলবে রাখাল ওই মাঠে। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সকল খেলায় করবে খেলা এই আমি– আহা, নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু- ডোরে, আসব যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে।