পোস্টগুলি

আবদুল লতিফ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আমি সারাটি জীবন শুধু তোমার মুখের পানে চেয়ে থাকব

শিল্পী: আবদুল লতিফ গীতিকার: আবদুল লতিফ, আমি সারাটি জীবন শুধু তোমার মুখের পানে চেয়ে থাকব সারাক্ষণ আমি আমার হৃদয় দিয়ে তোমাকেই ভালোবাসব ॥ চোখের তুলিতে যে ছবি তোমার বারে বার আমি এঁকেছি প্রাণের ছোঁয়ায় যে রূপ তোমার সারাদিন আমি দেখেছি সে মধুর স্মৃতি সুরের বাঁধনে চিরকাল ধরে রাখব।। তোমার অধরে গোলাপের হাসি বলাকার মতো ভাসানো কপোলে তোমার মেহেদীর রঙ ফাগুনের রঙে রাঙানো সে রঙের ছোঁয়ায় পলকবিহীন সারারাত আমি জাগব।। শেষ পর্যন্ত (৮ আগস্ট ১৯৬৯)

কুঁচ বরণ কন্যা রে তার মেঘবরণ কেশ

শিল্পী: আবদুল লতিফ গীতিকার: আবদুল লতিফ, সুরকার: আলতাফ মাহমুদ, কুঁচ বরণ কন্যা রে তার মেঘবরণ কেশ ঐ না কন্যার রূপের ছটায় পাগল হইলো দেশ ॥ জানি না তার নাম-ঠিকানা চিনি না তার বাড়ি রূপ নিয়া তার চান সুরুজে করে কাড়াকাড়ি ঐ কন্যার নয়ন বাণে হইলাম আমি শেষ ॥ চিকনচাকন গড়নখানি লজ্জাবতী লতা ধরতে গেলে দেয় না ধরা, কয় না কোনো কথা ঐ কন্যার দারুণ মায়ায় হইলাম আমি শেষ ॥ বিজুলি তার মুখের হাসি ঠোঁটে হীরার ধার কর্ণে তাহার ঝুমকা দোলে কণ্ঠে মণিহার ঐ না কন্যার প্রেমানলে হইলাম আমি শেষ ॥ কুঁচ বরণ কন্যা (৪ অক্টোবর ১৯৬৮)