জীবনের আঙিনায় মন ভোমরা
শিল্পী: ইসমত আরা,
গীতিকার: ফজল-এ-খোদা,
সুরকার: মোহাম্মদ ওসমান খান,
জীবনের আঙিনায় মন ভোমরা
গুনগুনিয়ে কেন এল
জানি না হৃদয় মোর এই লগনে
কার ইশারা পেল।।
কেন যে ভোরের পাখি
করে আজ ডাকাডাকি
কানে কানে দখিন হাওয়া
কী যে কয়ে গেল।।
ঘুমের ঘোরে যার ছবি দেখেছি
হৃদয় মাঝে তারে গোপনে
দেখেছি যার ছবি দেখেছি।
কেন যে মনের বনে
দোলা দেয় ক্ষণে ক্ষণে
চুপিচুপি এসে যেন মন নিয়ে গেল ॥
প্রতিকার (৪ এপ্রিল ১৯৬৯)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন