জয় তব হোক জয় (আনুষ্ঠানিক সংগীত)
শিল্পী: রবীন্দ্রনাথ ঠাকুর
গীতিকার: রবীন্দ্রনাথ ঠাকুর
জয় তব হোক জয় ।
স্বদেশের গলে দাও তুমি তুলে যশোমালা অক্ষয় ।
বহুদিন হতে ভারতের বাণী আছিল নীরবে অপমান মানি,
তুমি তারে আজ জাগায়ে তুলিয়া রটালে বিশ্বময় ।
জ্ঞানমন্দিরে জ্বালায়েছ তুমি যে নব আলোকশিখা
তোমার সকল ভ্রাতার ললাটে দিল উজ্জ্বল টিকা ।
অবারিতগতি তব জয়রথ ফিরে যেন আজি সকল জগৎ,
দুঃখ দীনতা যা আছে মোদের তোমারে বাঁধি না রয় ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন