রাত বলে, ওগো তুমি যে আমার

শিল্পী: গাজী মাজহারুল আনোয়ার

গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার,

সুরকার: সত্য সাহা,

রাত বলে, ওগো তুমি যে আমার
সে কথা বলার অধিকার পেয়েছি
চাঁদ বলে, ওগো তুমি যে আমার
তাই তো আঁধার আলোকে ছেয়েছি ॥

দুজনার অনুরাগে হৃদয়ের দোলা পেয়ে
বনতল ফুলে ফুলে নীরবে গেল ছেয়ে
এত গান তাই তো আমি গেয়েছি ॥

প্রণয়ের তিথিডোরে অলখে বেঁধে নিলে
মধুময় অভিসারে এ জীবন ভরে দিলে
তোমাকে ছাড়া আর কী বা চেয়েছি ॥

আমার বউ (২২ জানুয়ারি ১৯৭১)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ