এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান

শিল্পী: আবু হেনা মোস্তফা কামাল

গীতিকার: আবু হেনা মোস্তফা কামাল,

সুরকার: সুবল দাস,

এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান
কান্না হয়ে বাজে, কেন বাজে আমার প্রাণ ॥

কেউ চলে যায়, কেউ বা আসে
দুদিনের এই পরবাসে
কেউ বোঝে না কারও হাসি অভিমান ॥

এই যোগ-বিয়োগের রঙ্গমেলায় এলাম কেন তবে?
বাজলে বাঁশি আবার যদি ফিরেই যেতে হবে।

কিছুই দিতে পারব না যে
আমার সকল গানের মাঝে
অশ্রু বুঝি তাই ঝরে অফুরান ॥

যোগ বিয়োগ (১ মে ১৯৭০)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ