মনে পড়ে তোমায়, মনে পড়ে ভালোবাসায় (গীতিকবিতা ১)
শিল্পী: ফিডব্যাক অ্যালবাম: বঙ্গাব্দ ১৪০০ [চলে যাওয়া মানে প্রস্থান নয়; বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না-থাকা জুড়ে…] মনে পড়ে তোমায়, মনে পড়ে ভালোবাসায় মনে পড়ে অপমানে, মনে পড়ে ক্ষমায় মনে পড়ে আলিঙ্গনে, মনে পড়ে অপারগতায় মনে পড়ে অতুল তোমার চাহনিতে মনে পড়ে প্রতারণায় মনে পড়ে সান্ত্বনায়, মনে পড়ে যন্ত্রণায় মনে পড়ে আর্তনাদ করে কেঁদেছি মনে পড়ে বিদায় বেলায় মনে পড়ে অকালে আমার মনের শান্তি মরে যায় মনে পড়ে বছরে বছরে গড়া সংসারে কি যেন হারিয়ে যায় মনে পড়ে নিদ্রাহীন কত রাতে জেগে আছি ভোরেরই আশায় এই হৃদয় তোমার কুঠার আঘাতে কত রক্ত ঝরেছে বৃথাই রেখে গেছে বুকের মাঝে চাপা ব্যথা মনে পড়ে তোমায় মনে পড়ে তোমায়, মনে পড়ে জটিলতায় মনে পড়ে শিহরনে, মনে পড়ে অস্থিরতায় মনে পড়ে কামনায়, মনে পড়ে বাসনায় মনে পড়ে অভিশাপে, মনে পড়ে নিষ্ঠুরতায় মনে পড়ে ঈর্ষা-কাতরতায় মনে পড়ে বনিবনায় মনে পড়ে অসহায় হয়ে ছুটেছিলাম প্রেমের মরীচিকায় মনে পড়ে প্রতিশোধ নেবার প্রবণতায় প্রতিরোধ করার প্রতিক্রিয়ায় প্রতীয়মান এ অপরাধী মনে কত বিষাক্ত তোমার ছোঁয়ায় মনে পড়ে...