হৃদয় কেন আয়না হয়ে
শিল্পী: গাজী মাজহারুল আনোয়ার
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার,
সুরকার: সত্য সাহা,
হৃদয় কেন আয়না হয়ে
মধুর ছবি এক রাখল ধরে
আমি তো ভেবেছি মুছে দেব
স্মৃতি বলে কেন, ‘থাক না পড়ে’ ॥
কখন কেমন করে একটু আলো
আঁধারের বুকে যেন হাত বাড়াল
আমি তো ভেবেছি কল্পনা সব
আশা কেন তবু ছন্দ করে।।
আড়ালে ছিলেম আমি সঙ্গোপনে
বাইরে এলেম তার নিমন্ত্রণে
নিজের কাছেই যেন পালিয়ে বেড়াই
এ কোন দ্বিধা মোরে আকুল করে ॥
পিতাপুত্র (২৫ সেপ্টেম্বর ১৯৭০)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন