মায়ামৃগ সম তুমি কি গো শুধু
শিল্পী: অখিলবন্ধু ঘোষ গীতিকার: অখিলবন্ধু ঘোষ সুরকার: দুর্গা সেন মায়ামৃগ সম তুমি কি গো শুধু দূরে রবে সাথী গো। অশ্রু মুকুলে মালাখানি মোর গাঁথি গো। এ ব্যথা পারিনা সহিতে এ তো জানো শুধু বহিতে কেঁদে ফিরে যায় চাঁদ জাগা এই রাতি গো। আঁখিতে হারায়ে প্রিয় যবে গো স্বপনের মাঝে রয় জানি সে তো প্রিয়তম হয়। এ ব্যথা কেমনে পাশরি কাঁদে তাই ফুল বাঁশরী কভু বা আশায় কভু নিরাশায় মিলন শয়ন পাতি গো।। ——–