ও মেয়ের নাম দেব কী ভাবি শুধু তাই
শিল্পী: গাজী মাজহারুল আনোয়ার
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার,
সুরকার: সুবল দাস,
ও মেয়ের নাম দেব কী ভাবি শুধু তাই
ও তার মনের সাথে মন বেঁধেছি
তাই তো এ গান গাই (আমি)।।
ও কালো চোখের ‘পরে বসেছে কোন ভ্রমরে
জানি না ডুবল সে কি রূপের সাগরে
যত দেখি সাধ মেটে না, ফিরে ফিরে চাই (আমি) ॥
পথের ধারে নামহারা ফুল ফোটে কত রাত্রি-দিনে
যে তারে চিনতে পারে দাম দিয়ে তারে কেনে।
ও হাসি ঝরনা হয়ে আবেশে যায় ভরায়ে
আমারে অনুরাগে নিল জড়ায়ে
তারে নিয়ে তাই তো শুধু কাব্য করে যাই (আমি)।।
স্বরলিপি (১ জানুয়ারি ১৯৭১)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন