তুমি যদি বলে দিতে
শিল্পী: গাজী মাজহারুল আনোয়ার
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার,
সুরকার: খোন্দকার নূরুল আলম,
[—প্রিয়তম। উঁহু, শুধু ‘প্ৰিয়’।
না না, ‘বন্ধু’। উঁহু, তাও নয়।]
তুমি যদি বলে দিতে
কী বলে তোমায় আমি করব সম্বোধন
মুক্তি পেত হয়তো আমার লজ্জা ঢাকা এ মন ॥
তুমি তো শুধু চেয়েছ আমার
অনেক খবর ওগো জানতে
তোমার কথা লেখোনি কিছুই তোমার চিঠির এ প্রান্তে
[—তার চেয়ে নীরবতা কি ভালো ছিল না?]
পথ চেয়ে যেত শুধু তন্দ্রাহারা দু’নয়ন ॥
এমনও যে হয়ে যায়, এমনও যে হতে পারে
এ কথা শিখেছি সাজালে যখন গানের অলংকারে।
দেবার মতো একটি খবর
শুধু আমার ওগো এই তো—
তুমি জানো, তবু জানো নাই
আমার কাছে তুমি নেই তো
[—এর চেয়ে বেশি আর কী লিখব!]
অনুভবে জাগে শুধু চঞ্চলতা অনুক্ষণ ॥
যে আগুনে পুড়ি (২ জানুয়ারি ১৯৭০)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন