দেখা হলো পথ চলিতে

শিল্পী: মোহাম্মদ আবদুল জব্বার,

গীতিকার: সৈয়দ শামসুল হক,

সুরকার: আলী হোসেন,

ও-ও-ও, দেখা হলো পথ চলিতে
সাগর যেন আহা ডাগর আঁখি
স্বপনবনে সে তো সোনার পাখি
মন চায় মন দিতে।।

জীবন পথে একা চলেছি
সহসা তারে আমি দেখেছি
ভাবনা এলোমেলো
সে যেন কাছে এল কিছু বলিতে ।।

সে কেন আরও কাছে এল না
কণ্ঠে ফুলমালা নিল না
শুধু যে মন নিয়ে
আমারই পথ দিয়ে গেল চকিতে।।

অবাঞ্ছিত (১৩ জুন ১৯৬৯)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ