পোস্টগুলি

জসীমউদ্দীন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

যারে ছেড়ে এলাম অবহেলে রে

শিল্পী: আবদুল আলীম, গীতিকার: জসীমউদ্দীন, সুরকার: আলতাফ মাহমুদ, যারে ছেড়ে এলাম অবহেলে রে সে কি আবার আসবে ফিরে দোতারা মোর বাজবে কি আর রে ও যার তার গিয়াছে ছিঁড়ে ॥ পোষা পঙ্খি ছেড়ে দিয়ে শূন্য খাঁচা লয়ে ওরে আর কত দিন কাঁদব রে আমি দেশান্তরি হয়ে সে ছিল মোর বুকের মণি রে এখন জ্বলে সাপের শিরে ॥ সে ছিল মোর আন্ধার ঘরে পূর্ণমুখীর চাঁদ ও তারে একদিনও না করলাম রে আদর পুরাইয়া সাধ আসমান তারে কাইড়া নিছে রে না আসে দিলে মাথার কিরে ॥ বেদের মেয়ে (১৩ জুন ১৯৬৯)