পোস্টগুলি

শিরোনামহীন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নার্সারি ছাড়িয়ে, চৌরাস্তার মোড়ে (বাস স্টপেজ)

শিল্পী: শিরোনামহীন নার্সারি ছাড়িয়ে, চৌরাস্তার মোড়ে বাস স্টপেজ- ফুলস্টপ হয়ে দাঁড়িয়ে বুকে জমা পোষ্টার- আর্ট গ্যালারির মতো উদাসীন বখাটে কারো সেল নাম্বার- বিজ্ঞাপন হয়ে বিব্রত কড়া পারফিউম অযথা সুবাস বাতাসে ক্লান্তিহীন ছুটছে কিছু বিরতিহীন বাস চকচকে পিচে বেরসিক বৃষ্টি নাম লিখে গেছে সন্ধানী হকার খুঁজে বেড়ায় গাড়ীযাত্রী কোনো হাসিমুখ এই সন্ধায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে কিছু স্বপ্ন বিক্রি করে যারা জানলোনা কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা ।। কিশোরীর হাতে ফুলের সুবাস, ছুঁয়ে দিতে চায় চকচকে গ্লাস বৃষ্টির ছাঁটে ভেজা পলিথিন, মিরপুর যাবে বিরতিহীন বিবর্ণ ঠোঁটে সাইনবোর্ড হাসি, বলছে প্রেমিকা “তোমায় ভালবাসি” চাক্ষুস সাক্ষী রাস্তার মোড়ে, নার্সারি ছারিয়ে একটু দূরে বিজ্ঞাপন হয় এক্স সুন্দরী বাস স্টপেজে আসে ইচ্ছে ঘুড়ি বিক্রি হয় কতো কমিক কমিক সিরিজ উদাস বিজ্ঞাপনে কাঁটে পণ্য রিলিজ এই সন্ধায়, রাস্তায়, দাঁড়িয়ে আছে কিছু স্বপ্ন বিক্রি করে যারা জানলোনা কিছুতেই, ঝুলছে আকাশভরা তারা ।। ————————

ছেলেবেলায় (প্রান্তর)

শিল্পী: শিরোনামহীন ছেলেবেলায় ফেলে আসা দীর্ঘশ্বাস অকারণে কথা বলা আমার পথচলা সেই কবেকার হারিয়ে যাওয়া ঘুড়ি সূতোয় ছন্দমাখা ছেলেবেলা দেখি এ খোলা প্রান্তরে স্বপ্ন আমারই ভেসে যায় দু’চোখে স্বপ্ন দেখার একদিন স্মৃতির মিছিল নিয়ে এই অবেলায় গল্প বলার কোনদিন পুরনো সংলাপে অনেক অজানায় ছেলেবেলায় ফেলে আসা পথ ধরে অকারণে কথা বলা অকারণে পথ চলা সেই কবেকার দুপুরবেলা চুপিচুপি ঘুম পালানো ছেলেবেলা। ————————

মনে পড়ে পড়ে না (সহসা দ্বীপ)

শিল্পী: শিরোনামহীন মনে পড়ে পড়ে না সহসা চলে যাই, উদাস স্মৃতির কাব্য ছুঁয়ে, ছুটে চলা, অবাক জল রাশির সীমানায় সহসা দ্বীপ ধুলোর মিছিলে, মেঘ ঘন বিকেলে ক্লান্তি সরিয়ে দেখি, সে কি বিষ্ময়ে, মনে পড়ে ? ধুলোর মিছিলে নিঃশ্চুপ বিকেলে বৃষ্টি নামবে বুঝি দিগন্ত ছাড়িয়, মনে পড়ে ? অবাক জলধারার সেই সহসা দ্বীপ মেঘের আড়ালে, রোদ জ্বলা বিকেলে স্নিগ্ধ পাখির ঝাকে, সে কি বিষ্ময়ে মনে পড়ে ? পূবের আকাশে, সাত রঙা ক্যানভাসে জেগে থাকা বালি দ্বীপ, এই নীল সাগরে, মনে পড়ে ? অবাক জলধারার সেই সহসা দ্বীপ ————————