তুমি সুন্দর হে এসো না

শিল্পী: আইরিন পারভিন, মুজিব আলম;

গীতিকার: আল কামাল আবদুল ওয়াহাব,

সুরকার: সুবল দাস,

তুমি সুন্দর হে এসো না
মধুমিতা নামে ডাকো না ॥

কত যে দোলা মনেতে ওগো সুন্দর এসো স্বপনে
তোমারে চেয়ে বলো না কী পেয়েছি এ জীবনে।।

কে তুমি দিলে যে দোলা এই জীবনে ওগো বলো না
ব্যাকুল হয়ে ডাকি যে এ নহে শুধু ছলনা ॥

সহসা কেন যে আসে মোর কণ্ঠের বাণী জড়ায়ে
পেয়েছি ওগো তোমারে হায় শুধু যে প্রাণ ভরায়ে ॥

তানসেন (৬ ফেব্রুয়ারি ১৯৭০)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ