একটি মনের আশিস তুমি কাছে যখন এলে

শিল্পী: এস এম হেদায়েত

গীতিকার: এস এম হেদায়েত,

সুরকার: ওমর ফারুক,

একটি মনের আশিস তুমি কাছে যখন এলে
নিলেম তোমায় নিবিড় করে মনের মাঝে তুলে ॥

মেঘলা চোখের দৃষ্টি তোমার
আনল যে আজ শপথ আবার
চলার পথে আলোর মানিক ছড়িয়ে যেন দিলে ॥

ছন্দময়ী বন্ধু বেশে
থাকবে তুমি আমার পাশে
চাওয়া-পাওয়ার হিসেব কষে নাই বা কিছু পেলে।।

ঘূর্ণিঝড় (২ অক্টোবর ১৯৭০)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ