পোস্টগুলি

মোহাম্মদ মনিরুজ্জামান লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

একটি কাগজ কিনে নিন

শিল্পী: মোহাম্মদ মনিরুজ্জামান গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার: রবীন ঘোষ, একটি কাগজ কিনে নিন আপনার ক্ষতি হবে না আমার কেটে যাবে দিন গরম খবর পড়ে নিন একটি কাগজ কিনে নিন বড় বড় মানুষের বড় বড় খবর হয় ছোট ছোট মানুষের নেই কোনো পরিচয়।। কেউ তো ফিরে দেখে না, কেউ তো ভুলে ডাকে না আমায় কিছু পয়সা দিন, আপনার ক্ষতি হবে না একটি কাগজ কিনে নিন এত বড় শহরের অলিগলি ঘুরে যাই হায় এ গরিবের আশা কেন মিছে হয়।। কেউ তো কভু খোঁজে না, ব্যথা যে কেউ বোঝে না কাগজ কিনে পয়সা দিন, আপনার ক্ষতি হবে না আমার কেটে যাবে দিন বড় বড় সাহেবের গাড়িঘোড়া ছুটে যায় ফুটপাতে অভাগার পেট চলা বড় দায় ॥ সবাই পায়ে ঠেলে যায়, আমরা কেন অসহায় আমায় কিছু পয়সা দিন, আপনার ক্ষতি হবে না একটি কাগজ কিনে নিন বড় বড় মানুষের বড় বড় আশা হয় কেন হায় গরিবের চোখে শুধু ধাঁধা রয় ॥ নাচের পুতুল (৮ জানুয়ারি ১৯৭১)

আমার এ গান তুমি শুনবেই

শিল্পী: খন্দকার ফারুক আহমেদ, গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার: সত্য সাহা, আমার এ গান তুমি শুনবেই, জানি শুনবেই হয়তো বা আজ নয় আর কোনো দিন আমার কথা তুমি রাখবেই, কথা রাখবেই যদিও বা আজ নয় অন্য সেদিন ॥ সপ্তসুরের মাধুরী দিয়ে রচেছি এ গান তোমায় নিয়ে এই প্রিয় গীতি, এ মধুর স্মৃতি হারাবে না কখনো সে রবে চিরদিন।। একা একা তুমি রইবে যখন এ গান তোমার মনে পড়বে তখন। ভীরু হৃদয়ের সন্ধিক্ষণে মধু গুঞ্জন তুলবে প্ৰাণে চোখে চোখ রেখে, কাছে নেব ডেকে প্রেমের আবেগে হবে স্বপ্ন রঙিন ॥ দীপ নেভে নাই (১ নভেম্বর ১৯৭০)

জানি না সে হৃদয়ে কখন এসেছে

শিল্পী: মোহাম্মদ মনিরুজ্জামান গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার: আলী হোসেন, জানি না সে হৃদয়ে কখন এসেছে প্রাণের মাঝে দোলা দিয়েছে আমার এ মন কারে যেন ভালোবেসেছে। আকাশে দেখি কত স্বপ্ন মেঘে মেঘে আনে মায়া লগ্ন পাখির কাকলিতে বুঝি সে আজ কত কথা বলে গিয়েছে ॥ আমায় সে চায় তবু চায় না তারে কেন ধরে রাখা যায় না জীবন-মরণেতে আমি যে তার সে কি তবে জেনে নিয়েছে। একই অঙ্গে এত রূপ (১৮ নভেম্বর ১৯৭০)

এই উতলা রাতে কেন যে শুধু জেগে থাকে মন

শিল্পী: মোহাম্মদ মনিরুজ্জামান গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার: রবীন ঘোষ, এই উতলা রাতে কেন যে শুধু জেগে থাকে মন কবে জানি ওগো তুমি আমায় জানাবে নিমন্ত্ৰণ ॥ এই রাত্রির চোখে ঘুম নেই মধুস্বপ্নের ভাষা নেই একা আমি যেন শুনি হৃদয়ে গুঞ্জরন এ ক্ষণ লগন মধুর এ সুর তুমি দেবে যে ভরিয়ে।। মন বলছে তুমি আসবেই পথ চাওয়ার শেষ এই এল বুঝি মোর দ্বারে তোমার আমন্ত্রণ এ মন জীবন এ গান এ প্রাণ তোমায় দেব গো সাজিয়ে।। পীচ ঢালা পথ (২৪ এপ্রিল ১৯৭০)

ফুলের কানে ভ্রমর এসে চুপিচুপি বলে যায়

শিল্পী: মোহাম্মদ মনিরুজ্জামান গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার: রবীন ঘোষ, ফুলের কানে ভ্রমর এসে চুপিচুপি বলে যায় তোমায় আমার সারাটি হৃদয় নীরবে জড়াতে চায় ॥ এসেছ আমার প্রাণে গানের মালা হাতে চেয়েছি তোমায় শুধু আমার কাছে পেতে ফুলের সুরভি হয়ে ভালোবেসে যেতে ॥ বকুল ঝরানো পথে জীবনে তুমি এলে তোমার পরশে যেন ভুবন ভরে দিলে মুগ্ধ আবেশে দেখি দুটি হিয়া দোলে ॥ পীচ ঢালা পথ (২৪ এপ্রিল ১৯৭০)

প্রেমের নাম বেদনা সে কথা বুঝিনি আগে

শিল্পী: মাহমুদুন্নবী, গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার: সত্য সাহা, প্রেমের নাম বেদনা সে কথা বুঝিনি আগে দুটি প্রাণের সাধনা কেন যে বিধুর লাগে ॥ যে প্রেম দিল শুধু ছলনা কেন তারে ভোলা যায় না তৃষিত আঁখি তবু পথ চেয়ে তার পরশ কেন মাগে ।। যে মন প্রতিদান পেল না সান্ত্বনা সে তো চায় না আহত আশা কেন মিছে বারে বার স্মৃতি হয়ে জাগে ॥ * নীল আকাশের নীচে (১০ অক্টোবর ১৯৬৯)

হেসে খেলে জীবনটা যদি চলে যায়

শিল্পী: মোহাম্মদ আলী সিদ্দিকী, গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার: সত্য সাহা, হেসে খেলে জীবনটা যদি চলে যায় ভাবনা কী আর তাতে ক্ষতি বলো কার সেই তো ভালো মন যাহা চায় ॥ এই যে দুনিয়া চিড়িয়াখানা কে রাখে তার খোঁজ আজগুবি সব কাণ্ড কত এখানে ঘটে রোজ রোজ যাচ্ছে মানুষ চাঁদে আর পড়ছে কেউ বা ফাঁদে কেন আমি মিছে ভেবে করি শুধু হায় হায় ॥ মন্দ-ভালো সাদা-কালো হয়েছে একাকার কার পোশাকে কে যে ঘোরে চেনা হলো ভার চোখে লাগে ধাঁধা সব ঘূর্ণিচাকায় বাঁধা দেখেশুনে বুঝে নেয়া সে যে বড় দায়।। * নীল আকাশের নীচে (১০ অক্টোবর ১৯৬৯)

গান হয়ে এলে মন যেন বলে

শিল্পী: ফেরদৌসী রহমান, গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার: সত্য সাহা, গান হয়ে এলে মন যেন বলে সারা বেলা এত সুর নিয়ে নিজেরে কেমনে বলো রাখি লুকিয়ে ॥ ওগো মোর ভাবনা ওগো মোর কামনা এসেছ জীবনে তবু তোমারে যেন বুঝি না এ কেমন অলংকারে নিলে জড়িয়ে ॥ তুমি মোর নয়নে তুমি মোর স্বপনে যে ছবি এঁকেছ সে তো শুধুই রবে গোপনে এ হৃদয় অহংকারে দিলে ভরিয়ে ॥ নীল আকাশের নীচে (১০ অক্টোবর ১৯৬৯)

শোনো রাগ করবার আরও যে কত সময় আছে

শিল্পী: মোহাম্মদ আবদুল জব্বার, গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার: সত্য সাহা, শোনো, রাগ করবার আরও যে কত সময় আছে যে পড়ে অনেক আশার এইটুকু ক্ষণ খুশিতে দাও না গো ভরে ॥ চেয়ে দেখো ঐ রং লেগেছে মৌসুমি ফুলে ফুলে নীল আকাশে মেঘের মেলা কী কথা যায় বলে কে জানে এমন দিন আসবে কি না আর ফিরে ॥ যদি তুমি ভাবো রাগ করলেই তোমাকে দেখায় খুব ভালো [—আসলেই? উঁহু, মোটেই তা নয়।] আসলে তা নয়, দেখতে লাগে ঠিক হুতুম-প্যাঁচার মতো কালো। এই তো বেশ হাসলে পরে মধুর মধুর লাগে ঝিলমিলিয়ে ঝিলের জলে কাঁপন যেন জাগে ক্ষতি কী হেসে খেলেই যাক না বেলা বয়ে এমনি করে ॥ এতটুকু আশা (২৮ জুন ১৯৬৮)

কিছু আগে হলে ক্ষতি কী ছিল

শিল্পী: মাহমুদুন্নবী, ফেরদৌসী রহমান; গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার: সত্য সাহা, কিছু আগে হলে ক্ষতি কী ছিল দেখা হলোই যখন আরও মধুময় না হয় হতো এ দুটি জীবন ॥ জীবনের এই মধু স্বপনে মাধবীর এই মায়া লগনে কাঁপল চোখের তারা, কাঁপল যেন দুটি মন ॥ এমন লগন আর আসেনি তো আগে তুমি কাছে আছ তাই মধুর লাগে ॥ আমার মুগ্ধ মন ভরালে আমায় কী মোহ ডোরে জড়ালে অরূপ ছন্দ দোলা লাগে যেন সারাক্ষণ ॥ চাওয়া পাওয়া (১ সেপ্টেম্বর ১৯৬৭)

ওগো বন্ধু রিক্ত হাতে যারে ফিরায়ে দিলে

শিল্পী: খন্দকার ফারুক আহমেদ, গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার: সত্য সাহা, ওগো বন্ধু, রিক্ত হাতে যারে ফিরায়ে দিলে বিনিময়ে তার তুমি কীই-বা পেলে ॥ বলাকারা উড়ে গেলে সুদূর পারে আকাশ কি দেয় কভু ফিরায়ে তারে তোমার দুয়ার হতে যে গেল চলে সে তো বোঝে না একি ছলনা ॥ অশান্ত সাগরের এত যে ব্যথা তীরের হৃদয় কেন শোনে না যে তা নীরবেই কাঁদে প্রেম কিছু না বলে কেউ দেখে না কেউ জানে না ॥ চাওয়া পাওয়া (১ সেপ্টেম্বর ১৯৬৭)

চুপিচুপি কাছে এসে অলখে হারায়

শিল্পী: ফেরদৌসী রহমান, আলী হোসেন; গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার: আলী হোসেন, চুপিচুপি কাছে এসে অলখে হারায় কে সে প্রাণেতে দোলা দিয়ে যায়। (সা রে মা পা ধা নি সা সা রে মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা।) জীবন যৌবন তারই পায়ে সঁপেছি সারা বেলা তারই নাম মনে মনে জপেছি (সা নি ধা পা মা গা রে নি রে সা রে মা পা নি ধানি পা সা নি ধা পা মা গা রে সা রে মা পা নি ধা নি পা) [আপনি গান ওস্তাদজি! আচ্ছা আচ্ছা, তুই গা। ] অবুঝ নয়ন শুধু তারই পথ চায় ॥ ফাগুনের এত রং মধুবনে ছড়ানো মিলনের ফুলমালা কবরীতে জড়ানো মিছেই কেন থাকে দূরে সরে হায় ॥ ডাকবাবু (৯ সেপ্টেম্বর ১৯৬৬)

হলুদ বাটো মেন্দি বাটো, বাটো ফুলের মৌ

শিল্পী: মোহাম্মদ মনিরুজ্জামান গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার: আলী হোসেন, হলুদ বাটো মেন্দি বাটো, বাটো ফুলের মৌ বিয়ার সাজে সাজবে কন্যা করমচা-রং বৌ রে ॥ সুরমা-কাজল পরাও কন্যার ডাগর নয়নে আলতারেখা টানা দুটি রাঙা চরণে সখির রাঙা চরণে, ও কন্যার রাঙা চরণে ভরা কলস ছলাৎ ছলাৎ দাওয়ায় এনে থোও ॥ ঢেঁকিতে পাড় দিয়া পায়ের নাচন থামে না সরু পিঠার মিঠা ক্ষিরের মাতন থামে না কানে কানে সই তোরা আজ মধুর কথা কও ॥ রঙিন পাড়ের শাড়িতে বৌ সাজবে যখনি মনময়ূরী পেখম মেলে নাচবে তখনি পাল দুলিয়ে মাঝ গাঙেতে চলবে যেন নাও ॥ মুমতাজ ও দিলশাদ, ডাকবাবু (৯ সেপ্টেম্বর ১৯৬৬)

ওগো তুমি দূরে থেকে

শিল্পী: মোহাম্মদ মনিরুজ্জামান গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার: আলী হোসেন, ওগো তুমি দূরে থেকে আমারে যে যাও ডেকে মন কেন মানে না মানা কে গো তুমি শুধু মোরে বেঁধেছ প্রেমের ডোরে মন কেন মানে না মানা ॥ ঐ চাঁদ এই ফুল তোমারই তো পথ চায় এই মন হরিণীরে বেঁধে রাখা হলো দায় এ লগন যেন অচেনা ॥ কিছু কথা কিছু গান কাছে এসে বলো না তুমি মোর মধুমিতা মায়াবিনী ললনা নও তুমি নও অজানা ॥ ডাকবাবু (৯ সেপ্টেম্বর ১৯৬৬)

চাতুরী জানে নামোর বঁধুয়া

শিল্পী: মোহাম্মদ মনিরুজ্জামান গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার: আলী হোসেন, চাতুরী জানে না মোর বঁধুয়া আঁখির বাণে বিজুলি হানে কাছে তো কভু টানে না সা নি সা ধা নি মা ॥ বনেরই পথে জলকে চলে কলস ছলছলিয়া আমারই মনের যত সুরভি হায় সে যায় দলিয়া আগুনে জ্বলি কারে যে বলি বঁধু বাদল আনে না সা নি সা ধা নি মা ॥ আমার এ মন শুধু যে বলে বঁধুর সাথে যাব ও জলে। ভ্রমরের বীণ চরণে বাজে ঠমকে ঠমকে যায় সারাটি বেলা সকল কাজে ভুল হয়ে যে যায় আমারই ব্যথা এ আকুলতা সে তো কিছু মানে না সা নি সা ধা নি মা ॥ ডাকবাবু (৯ সেপ্টেম্বর ১৯৬৬)

তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়

শিল্পী: মোহাম্মদ আবদুল জব্বার, গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার: সত্য সাহা, তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় ॥ আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর্মরে বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্ফল আশা হাহাকার হয়ে রয় ॥ প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবনপাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কী চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরণির বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারও নয় ॥ এতটুকু আশা (২৮ জুন ১৯৬৮)