অনিকেত প্রান্তর-Oniket Prantor-Artcell
তবু এই দেয়ালের শরীরে যত ছেঁড়া রঙ ধুয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিহিংসা তোমার চেতনার যত উদ্ভাসিত আলো রঙ আকাশের মতন অকস্মাৎ নীল নীলে ডুবে থাকা তোমার প্রিয় কোনো মুখ তার চোখের কাছাকাছি এসে কেন পথ ভেঙেদু’টো মানচিত্র এঁকে, দু’টো দেশের মাঝে বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদতবু এইখানে আছে অবলীল হাওয়া জানালা বদ্ধ ঘরে আসে যায় দেয়াল ধরে বেড়ে ওঠে মধ্যরাত তোমার ছায়ায় জমে এসে ভয় আলোকে চিনে নেয় আমার অবাধ্য সাহস ভেতরে এখন কি নেই কাপুরুষ অন্ধকার একা?তোমাকে ঘিরে পথগুলো সব সরে যায় রাত্রির এই একা ঘর শূন্যের কাঁটাতারে দু’টো মানচিত্র এঁকে, দু’টো দেশের মাঝে মিশে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদতবু এই দু’টি কাঁটাতারে, শহরের মতো করে ভিড়ে ভরে গেছে ঘুম আমার অচেতন কখন বেওয়ারিশ, মাটির কাছে এসে সময় কে ভেবে হাঁটু গেড়ে বসেতবু এখানে বাতাস আসে দুরত্বের উৎসাহে শরৎ জমে আছে ঠাণ্ডা ঘাসে তোমার চোখের মাঝে দূরের একা পথ এখানে ভাঙে না দু’টো দেশেমেঘের দূরপথ ভেঙে বুকের গভীর অন্ধকারে আলোর নির্বাসন স্মৃতির মতন অবিকল স্বপ্নঘর বাঁধা স্মৃতির অন্ধ নির্জনে সময় থেমে থাকে অনাগত যুদ্ধের বিপরীতেএ...