অভিনয় নয় গো অভিনয় নয়

শিল্পী: মোহিনী চৌধুরী

গীতিকার: মোহিনী চৌধুরী

ছায়াছবি – অভিনয় নয় (শৈলজানন্দ মুখোপাধ্যায়-এর পরিচালিত)

অভিনয় নয় গো—
অভিনয় নয়।
এই হাসি এই গান, এই যে প্রণয়
অভিনয় নয় গো অভিনয় নয়।।

ভুল বোঝো ক্ষতি নেই
ভুল ভাঙ্গে দু’ দিনেই
ক্ষণিকের ভাল লাগা মনে জেগে রয়।।

নিতি মোর অভিসার নিতি ফুল সজ্জা
তাই বলে’ হে অতিথি মিছে কেন লজ্জা
বুকভরা মধু মোর
নিয়ে যাও হে ভ্রমর
জেনে যাও অজানার কিছু পরিচয়।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ