পোস্টগুলি

মাহমুদুন্নবী ফেরদৌসী রহমান; লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কিছু আগে হলে ক্ষতি কী ছিল

শিল্পী: মাহমুদুন্নবী, ফেরদৌসী রহমান; গীতিকার: মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার: সত্য সাহা, কিছু আগে হলে ক্ষতি কী ছিল দেখা হলোই যখন আরও মধুময় না হয় হতো এ দুটি জীবন ॥ জীবনের এই মধু স্বপনে মাধবীর এই মায়া লগনে কাঁপল চোখের তারা, কাঁপল যেন দুটি মন ॥ এমন লগন আর আসেনি তো আগে তুমি কাছে আছ তাই মধুর লাগে ॥ আমার মুগ্ধ মন ভরালে আমায় কী মোহ ডোরে জড়ালে অরূপ ছন্দ দোলা লাগে যেন সারাক্ষণ ॥ চাওয়া পাওয়া (১ সেপ্টেম্বর ১৯৬৭)