ঐ আকাশটা ঘুরে এসেছি
শিল্পী: খান আতাউর রহমান
গীতিকার: খান আতাউর রহমান,
ঐ আকাশটা ঘুরে এসেছি
মেঘে মেঘে কত যে ভেসেছি
ওগো তোমার প্রেমের তুলনায়
ওরা কিছু নয় কিছু নয়
তাই তোমাকেই ভালোবেসেছি।।
ছিল যেথা নিঃসীম শূন্যতা
সেই মনে এল কী যে পূর্ণতা
তোমার দুখানি চোখে অপলকে চেয়ে থেকে
আমি অন্তর ভরে নিয়েছি।।
এই মন মাখি যদি আকাশে, ঐ প্রভাত হবে গো ম্লান
এই সুর ঢালি যদি পাহাড়ে, থেমে যাবে ঝরনার গান।
মন যখন তোমাকে চিনত না
জীবনের মানেটাই জানত না
তাই তো এ পৃথিবীতে তোমার দুখানি হাতে
আমি জীবনের ভার দিয়েছি ॥[১৩]
কসম উস ওয়াক্ত কি (১২ ডিসেম্বর ১৯৬৯)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন