অনুরাগের গানে গানে আরও কাছে এলেই যদি

শিল্পী: গাজী মাজহারুল আনোয়ার

গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার,

সুরকার: আলতাফ মাহমুদ,

অনুরাগের গানে গানে আরও কাছে এলেই যদি
তোমার প্রেমের মোহনাতে ছুটে গেলে হৃদয়নদী
কীসের ক্ষতি, কীসের ক্ষতি, কীসের ক্ষতি ॥

এ আঁখি পাখি হয়ে যদি উড়ে যায়
ও হাসি বাঁশি হয়ে বাজে মন ছায়
আবেশে এ হাত ধরে রাখো যদি নিরবধি
কীসের ক্ষতি ॥

এ চাওয়া পাওয়া হয়ে যদি কথা কয়
এ গীতি স্মৃতি হয়ে যদি জেগে রয়
নয়নে পাব বলে যদি আমি নয়ন মুদি
কীসের ক্ষতি ॥

আঁকাবাঁকা (২৭ মার্চ ১৯৭০)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ