পোস্টগুলি

মৃণাল চক্রবর্তী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

তোমাকেই ভেবে প্রহর ফুরায়

শিল্পী: গৌরীপ্রসন্ন মজুমদার গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার: অজয় দাস তোমাকেই ভেবে প্রহর ফুরায় দিন আসে দিন যায়, স্মৃতির কবিতা লিখি যে চোখেরই জলে । সোনার হরিণ ধরে হেসেছি যে ভুল করে, তুমি তো বোঝালে বিরহ যে কার বলে ।। নিয়তি আমায় করে আজ উপহাস এ নয় জোত্স্নায় যেন রাহুর গ্রাস । কত মমতায় গাঁথা সেই মালাখানি ঝরে ঝরে যায় শুধু পলে পলে ।। আজ যে বুঝেছি আঘাত পাবার পর প্রদীপের প্রেমে ধরা দেয় নাকো ঝড় । যে কটি নিমেষ দিয়েছিলে তুমি মোরে মনে তারা ভিড় করে দলে দলে ।। *** গান – তোমাকেই ভেবে প্রহর ফুরায় লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

ভুলে থাকার কথা ছিল তোমারই আমার তো নয়

শিল্পী: পুলক বন্দ্যোপাধ্যায় গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায় সুরকার: শৈলেন মুখোপাধ্যায় ভুলে থাকার কথা ছিল তোমারই, আমার তো নয়, কথা রাখার কথা ছিল তোমারই, আমার তো নয় || সোনা নদীর কোণাতে ওই কূল ছাপানো লহর এলে একা তুমি আঁকবে কিছু পূর্ণ চাঁদের প্রহর এলে—- ছবি আঁকার কথা ছিল তোমারই, আমার তো নয় || কথা ছিল ভালোবাসায় আসব আমি মালা দিত তুমি শুধু ডাকবে আমায় অবহেলায় জ্বালা দিতে || চাঁপা বনের কাঁপা হাওয়া আরও কিছু সরল হলে অভিমানের যত সুধা ভুলি হাসির গরল হলে— হাসি ঢাকার কথা ছিল তোমারই, আমার তো নয় || *** লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

একদিন চলে যাব অন্য পথে

শিল্পী: কল্যাণ সেন বরাট একদিন চলে যাব অন্য পথে যে পথে গেলে আর কেউ ফেরে না যেতে হবে যেতে দাও সময় যখন . এসে গেছে পৃথিবীর শেষ স্টেশন॥ জীবনের রেলগাড়ি বহু পথ ঘুরে চলে গেছে দূর থেকে আরও বহু দূরে ঝড়-জল-বৃষ্টিতে আর রোদ্দুরে সময় পেরিয়ে গেছে সন্ধ্যা এখন যেতে হবে যেতে দাও সময় যখন . এসে গেছে পৃথিবীর শেষ স্টেশন॥ মানুষের হাটে হাটে শেষ বিকিকিনি আমি তবু রয়ে গেছি আরও বেশি ঋণী হিসাবের খাতা খুলে কখনো দেখিনি শোধ করা গেল না তো কি হবে এখন ? যেতে দাও সময় যখন . এসে গেছে পৃথিবীর শেষ স্টেশন॥ ************************* কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায় সুর – কল্যাণ সেন বরাট শিল্পী – মৃণাল চক্রবর্তী