ও ভাই না চিনিলামরে সঙ্গে আইলাম কার
শিল্পী: সৈয়দ শাহনূর গীতিকার: সৈয়দ শাহনূর ও ভাই! না চিনিলামরে সঙ্গে আইলাম কার দুই আঙ্খি মুঞ্জিলে ঘর হইব অন্ধকার ॥ তিনে তিনে জুড়িয়াছে চাইরে কইল মূল শহরে বসতি নাই কোথায় শুনি বোল্ ॥ তিন কানি দূরে ভাইরে বান্ধিয়াছে ঘর তার মাঝে সুজন পঙ্খি খেলে সরোবর ॥ পবন ভরে বান্ধিয়াছে সবানের শরীর আমি রইলু তাতে জান এক মুসাফির ॥ সৈয়দ শাহনূরে কইন মিছা এ সংসার রহিম বক্স বালক লৈয়া মাঙ্গি যে দিদার ॥