এই বাসর প্রদীপ ম্লান হলো যে

শিল্পী: গাজী মাজহারুল আনোয়ার

গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার,

সুরকার: রাজা হোসেন খান,

এই বাসর প্রদীপ ম্লান হলো যে
তোমার ঐ রূপেরই কাছে
ঐ কপোল দেখে লাজে গোলাপ
নীরব হয়ে যেন আছে।।

রেশমি চুলে দুষ্টু হাওয়া লুকোচুরি যেন খেলে
কাজল আঁখি পদ্মকলির পাপড়ি হয়ে যেন দোলে
চপল অধর গোপন তৃষায় কারে যাচে।।

তোমার পায়ে কৃষ্ণচূড়া আলতা হয়ে যেন হাসে
বৃষ্টিভেজা অঙ্গে তোমার আকাশ যেন গেছে মিশে
সোনার কাঁকন তোমার হাতে হার মেনেছে।।

ঢেউ এর পরে ঢেউ (২৮ আগস্ট ১৯৭০)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ