পোস্টগুলি

ভূমি লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বটগাছে ভুত নাচে

শিল্পী: ভূমি বটগাছে ভুত নাচে ছড়ায় প্রেমের রং টা সাঁওতালীটা নজর ছিনে, লাজুক যে তার ঢং টা।। বটগাছে ভুত নাচে ছড়ায় প্রেমের রং টা সাঁওতালীটা নজর ছিনে, লাজুক যে তার ঢং টা।। ও লালী, মোর নজর তুরি দুর মন ময়ুরী নাচে শুনে পাহাড়িয়া সুর। ও লালী, তোর মেঘলা মেঘলা আঁখি কুহু কুহু সুন্দরিয়া ডাকে পাখি। ও লালী, আজ শুনেছি করবি নাকি বিয়া? গয়না গড়ি আনবে ঝিলম মেদিনিপুরিয়া। ঝাঁটি পাহাড়ীর টাকলা তরায় বড় আশা নিয়া ঘর করিবে তোর সাথে পরচুলা পরিয়া। ও লালী, মোর নজর তুরি দুর মন ময়ুরী নাচে শুনে পাহাড়িয়া সুর। ও লালী, তোর মেঘলা মেঘলা আঁখি কুহু কুহু সুন্দরিয়া ডাকে পাখি। ও লালী, জলদা পাড়ার ঘাসবাগানে যাবো তোরে নিয়া মনচুরি তোর করবো আমি, গন্ডারে চড়িয়া। পাগলা ঝোড়া, পাগলা ঝোড়ার চিশল চিশল পানিতে ভিজিয়া তোর গলায় দিব মালা ডাগর বাজিয়া। ও লালী, মোর নজর তুরি দুর মন ময়ুরী নাচে শুনে পাহাড়িয়া সুর। ও লালী, তোর মেঘলা মেঘলা আঁখি কুহু কুহু সুন্দরিয়া ডাকে পাখি। ————————– এলবাম : গান বাহন

কান্দে শুধু মন

শিল্পী: ভূমি কান্দে শুধু মন কেন কান্দেরে যখন সোনালী রূপোলী আলো নদীর বুকে বাসা খোঁজেরে দখিনা বাতাসের তোড়ে খয়েরী ডিঙ্গার পাল ওড়ে রে ঢেউয়ের তালে নাচে ডিঙ্গা ঝিলমিল নদীর কূলে আসিরে কান্দে তবু মন কেন কান্দেরে যখন সোনালী রূপোলী আলো নদীর বুকে বাসা খোঁজেরে মাইনষের স্বপন ঘুনে ধরা বইঠা যেন দুমড়ায় মুচড়ায় যায় সব বন্ধুরে কান্দে শুধু মন কেন কান্দেরে যখন সোনালী রূপোলী আলো নদীর বুকে বাসা খোঁজেরে ———————— ব্যান্ড – ভূমি (কলকাতা) এ্যালবাম – যাত্রা শুরু

দিল দরিয়া

শিল্পী: ভূমি দিল দরিয়ারে তোরে কিসের কথা কই ওরে মাঝিরে মাঝিরে কোথাও ভাসি দোর খুলিয়ারে আমি আশায় আশায় রই ওরে মাঝিরে মাঝিরে কোথাও ভাসি আষাঢ় শ্রাবনে লো মাঝি তোর ঐ উদাস উঠান বুকে আমি সাঁঝের বেলা গোয়াল ধারে ঠায় বসে রই হায় বসে রই শোন দরিয়ারে আমায় দে ফিরায়ে দে আমার মাঝি ও আমার মাঝি বৈকাল বেলা ঘাটের ধারে যাই ছুটিয়া বারে বারে সবার মাঝি ঘরে ফেরে আমার মাঝি নাই শোন ময়না তোর গানে দুঃখ ঝরে রাতে ময়নারে ও ময়নারে শিমুল পলাশ গাছের ফাকে রোদ আসে তোর মোরগ ডাকে আসমানে রঙে আবার বেলা বয়ে যায় ——————— ব্যান্ড – ভূমি এ্যালবাম – যাত্রা শুরু