দেখে এলাম রূপমহলে

শিল্পী: কে জি মোস্তফা

গীতিকার: কে জি মোস্তফা,

সুরকার: আনোয়ার উদ্দীন খান,

দেখে এলাম রূপমহলে
মজার ছবি এক চলছে
ইস্টার আজাদে গাড়ি করে মিস্টার
বেগম সাহেব নিয়ে চলছে ॥

শাবিস্তান আর নিশাতে
জোনাকি মধুমিতাতে
হাউসফুল দেখে এলাম
যায় ডায়ানা কো কো কোরিনা ॥

মুন লায়নে তাজমহলে
নাজে আর নাগরমহলে
ট্যাকনিকালার ফাইটিং পিকচার চলে।
গুলিস্তান আর বলাকায়
টেডি বয় মর্নিং শো-তে যায়
দুটাকা ষাট পয়সা দাও না ভাবি
ও ভাবি, প্যারে ভাবি,
ভাবি নেহি, তু মেরি মা হ্যায়, প্যারে ভাবি ॥

মায়ার সংসার (২২ আগস্ট ১৯৬৯)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ