Mukhosh Title Song Lyrics (মুখোশ) Noble Man
শিল্পী: নোবেল ম্যান Mukhosh Title Song Lyrics In Bengali : দিশেহারা সময় মিথ্যার অন্ধকারে খুঁজে চলেছি আমায়, হিংস্র মুখোশের ছোবলে স্বপ্নের হাহাকার নকল মানুষের ভিড়ে বেচতে বসেছি কান্না আমার। মাতাল শূন্যতায় মানুষের ভেতর মানুষ কেমন অমানুষ হয়ে যায়, বিশ্বাস পুড়ে ছাই নিশ্চুপ বয়ে যায় পাথর জীবন গুনছে দিন মৃত্যুর কিনারায় … চারিদিকে সব মুখোশের খেলা বিষাক্ত চেহারায়, আমার ভেতর আমি কেবল নিঃশেষ হয়ে যাই, ভোর ছুটে যায় দূরে বহুদূরে মহাশুন্নে একাকী, রোজগার অভিনয় ভেঙ্গে ঘুমের ভেতর জেগে থাকি। অশান্তরা কেঁদে ওঠে বোবা যন্ত্রণায় আমিও হারিয়েছি মুখে মুখোশের খেলায়, অবিরাম রাত কাটছে নতুন ভোরের আশায়। কিভাবে দৃশ্যরা হারিয়ে যায় শহরের মগ্নতায় মায়াডোরে স্বপ্ন বাঁধা সব ছলনাময়। চারিদিকে সব মুখোশের খেলা বিষাক্ত চেহারায়, আমার ভেতর আমি কেবল নিঃশেষ হয়ে যাই, ভোর ছুটে যায় দূরে বহুদূরে মহাশুন্নে একাকী, রোজগার অভিনয় ভেঙ্গে ঘুমের ভেতর জেগে থাকি। মুখোশ লিরিক্স – নোবেল ম্যান : Dishehara somoy mitthar andhokare Khuje cholechi amay Hingsro mukhosher chobole Sopner hahakar Nokol manushe...