পোস্টগুলি

মান্না দে ও হেমন্ত মুখোপাধ্যায় লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

হাজার টাকার ঝাড়বাতিটা

শিল্পী: গৌরীপ্রসন্ন মজুমদার ছবি: স্ত্রী গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার: নচিকেতা ঘোষ হাজার টাকার ঝাড়বাতিটা রাতটাকে যে দিন করেছে তারই নীচে বাঈজী নাচে ঠুমরী গানের টুকরো ছুঁড়ে তবলচিটা দিচ্ছে ঠেকা সারেঙ্গীটা সুর ধরেছে পিচকিরিটা ঢালছে আতর ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে।। পরোয়া তো নেই দু’দশলাখ হয় যদি হোক দেনা, একটি রাতের মেজাজটা হোক অনেক টাকায় কেনা, আঙ্গুর ফলের রঙ্গীন রসে পান পেয়ালা ঐ ভরেছে স্বপ্নে দু’চোখে জড়িয়ে আসুক সুরভি আর সুরায় সুরে।। (ধরো না, ধরো না সীতাপতি) রাজা যে টাকাটা মারছে ছুঁড়ে ‘সুবহানআল্লা’ দিয়ে সেই টাকাটাই পড়তো যদি একটু ঘুরে গিয়ে, বেঁচে যেতো হয়তো কারো কঠোর জঠোর জ্বালা খুলে যেত বন্ধ ঘরের অন্ধকারের তালা। অনাহারের শীতে কেঁপে যে গাছেরই ডাল মরেছে হয়তো বাঁচার আশা জাগতো শেকড় ফুঁড়ে।। শেকড় ফুঁড়ে গাছের মতো (বুঝলে সীতাপতি) আগাছাও তো হয়, মেজাজটাই তো আসল রাজা আমি রাজা নয় । তোমরা কেন এত বোকা সেই কথাটাই ভাবি, আমার হীরের আংটি না পেলে ওর,জ্বলতো কি ওই নাকচাবি।। *** গান – হাজার টাকার ঝাড়বাতিটা লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার

সখি কালো আমার ভালো লাগে না

শিল্পী: গৌরীপ্রসন্ন মজুমদার ছবি: স্ত্রী গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার: নচিকেতা ঘোষ সখি কালো আমার ভালো লাগে না, ওর ভেতরে কালো বাইরে কালো ওযে কলঙ্কেতে কালো তাই তো ওকে ভালো লাগে না । ও সে যতই কালো হোক আমার ভালো লেগেছে, তাই পটলচেরা চক্ষু দিয়ে চাকু মেরেছে ।। হোকনা তার কালো বরণ জানে ও বশীকরণ, ঐ কেলে ছুরি (হ্যাঁ থুড়ি থুড়ি) ঐ সুন্দরী আমায় ঘোল খাইয়ে ছেড়েছে ।। মুখে ওর ঘোমটা আছে, এদিকে আবার খেমটা নাচে, বিধবার রঙ্গ ভারী কেলে সাপ অঙ্গে তারই ছোবল মেরেছে । তোমার যা খুশী তাই বল আমার ভালো লেগেছে ।। আধফোটা ঐ রসকলি সোহাগে যে পড়ে ঢলি, ( রসকলি আবার কোথায় দেখলেন? ) ওকে যে চিনতে পারে গোকূলে সে বেড়েছে । চেনা চিনির ধার ধারিনা মন‌টা ও কেড়েছে । মাইরি বলছি ভালো লেগেছে ।। *** গান – সখি কালো আমার ভালো লাগে না লিরিক্স – গৌরীপ্রসন্ন মজুমদার