কে যেন আজ আমার চোখে

শিল্পী: গাজী মাজহারুল আনোয়ার

গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার,

সুরকার: খোন্দকার নূরুল আলম,

কে যেন আজ আমার চোখে
নতুন আলো দুলিয়ে দিল
চলার পথের ক্লান্তিগুলো
কে যেন আজ ভুলিয়ে দিল ॥

আমার গানের মণিহারে
সাজিয়ে দিতে চাই যে তারে
সে-ই তো প্রথম সুরের পরশ
আমার প্রাণে বুলিয়ে দিল ॥

হঠাৎ পাওয়া একটু খুশি যেন
ভরিয়ে দিল মন, জানি না কখন।

মুগ্ধ প্রাণের অভিসারে
সে-ই কি এল পাইনি যারে
নীরব-নিঝুম অন্ধকারে
প্রেমের প্রদীপ জ্বালিয়ে দিল ॥

যে আগুনে পুড়ি (২ জানুয়ারি ১৯৭০)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ