পোস্টগুলি

বৃন্দাবন দাস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বন্দো প্রভু নিত্যানন্দ কেবল আনন্দকন্দ

শিল্পী: বৃন্দাবন দাস বন্দো প্রভু নিত্যানন্দ কেবল আনন্দকন্দ ঝলমল আভরণ সাজে | দুই দিগে শ্রুতিমূলে মকরকুণ্ডল দোলে গলে এক কৌস্তুভ বিরাজে || সুবলিত ভুজদণ্ড জিনি কবিবর-শুণ্ড তাহাতে শোভয়ে হেমদণ্ড | অরুণ অম্বর গায় সিংহের গমনে ধায় দেখি কাঁপে অসুর পাষণ্ড || অঙ্গ দেখি শুদ্ধ স্বর্ণ দুটি আঁখি রক্তবর্ণ তাহাতে ঝরায়ে মকরন্দ | সুমেরু বাহিয়া যেন গঙ্গাধারা বহে হেন দেখি সুরলোকের আনন্দ || সর্বাঙ্গে পুলক ছটা যেন কদম্বের ঘটা লম্ফে কম্প হয় বসুমতী | বীরদাপ মালশাটে শবদে ব্রহ্মাণ্ড ফাটে দেখি ব্রহ্মলোক করে স্তুতি || চৈতন্যের প্রেমরত্ন জীবেরে করিয়া যত্ন দিল পহু পরম আনন্দে | কহে বৃন্দাবন দাসে আপনার কর্মদোষে না ভজিলুঁ নিতাই পদদ্বন্দ্বে ||

নবদ্বীপ হেন গ্রাম ত্রীভূবনে নাঞি

শিল্পী: বৃন্দাবন দাস নবদ্বীপ গৌরচন্দ্রের উদয়ের আগে (শ্রী চৈতন্য ভাগবত) নবদ্বীপ হেন গ্রাম ত্রীভূবনে নাঞি | যহি অবতীর্ণ হৈলা চৈতন্য গোসাঞি || অবতরিবেন প্রভু জানিয়া বিধাতা | সকল সম্পূর্ণ করি থুইলেন তথা || নবদ্বীপের সম্পত্তি কে বর্ণিবারে পারে | একো গঙ্গাঘাটে লক্ষ লোক স্নান করে || নানা দেশ হৈতে লোক নবদ্বীপে যায় | নবদ্বীপে পঢ়িলে সে বিদ্যারস পায় || রমা-দৃষ্টিপাতে সর্বলোক সুখে বসে | ব্যর্থ কাল যায় মাত্র ব্যবহার রসে || কৃষ্ণনাম ভক্তিশূণ্য সকল সংসার | প্রথম কলিতে হৈল ভবিষ্য-আচার || ”ধর্ম-কর্ম” লোক সভে এইমাক্ত্র জানে | মঙ্গলচণ্ডীর গীতে করে জাগরণে || দম্ভকরি বিষহরি পূজে কোন জনে | পুত্তুলি করয়ে কেহ দিয়া বহু ধনে ||* ধন নষ্ট করে কন্যার বিভায়ে | এই সব রত আর কিছু না জানয়ে || যেবা ভট্টাচার্য চক্রবর্তী মিশ্র সব | তাহারাও না জানয়ে গ্রন্থ-অনুভব || শাস্ত্র পড়াইয়া সভে এই কর্ম করে | শ্রোতার সহিতে যম-পাশে বন্দী মরে || না বাখানে যুগধর্ম কৃষ্ণের কীর্তন | দোষ বহি গুণ কারো না করে কথন || যেবা সব বিরক্ত-তপস্বী অভিমানী | তা’সভার মুখেও নাহিক হরিধ্বনি || অতি বড় সুকৃতী সে স্নানের সময় | ...

সেই শ্রীধরের কিছু শুনহ আখ্যান (শ্রীধর)

শিল্পী: বৃন্দাবন দাস সেই শ্রীধরের কিছু শুনহ আখ্যান খোলার পসার করি রাখ নিজ প্রাণ | একবার খোলা ষোড় কিনিয়া আনয় খানি খানি করি তাহা কাটিয়া বেচয় | তাহাতে যে কিছু হয় দিবসে উপায় তার অর্ধ গঙ্গার নৈবেদ্য লাগি যায় | অর্ধেক সওদায় হয় নিজ প্রাণ রক্ষা এই মত হয় বিষ্ণু ভক্তির পরীক্ষা | মহাসত্যবাদী তিহোঁ যেন যুধিষ্ঠির যার যেই মূল্য বলে না বলে বাহির | মধ্যে মধ্যে যেবা জন তার তত্ত্ব জানে তাহার বচনে মাত্র দ্রব্যখানি কিনে | এইমতে নবদ্বীপে আছে মহাশয় খোলা বেচা জ্ঞান করি কেহ না চিনয় | চারি প্রহর রাতি নিদ্রা নহে কৃষ্ণ নামে সর্বরাত্রিহরি বোলে দীঘল আহ্বানে | যতেক পাষণ্ডী বলে শ্রীধরের ডাকে রাত্রে নিদ্রা নাহি যাই দুই কর্ণ ফাটে | মহা চাসা বেটা ভাতে পেট নাহি ভরে ক্ষুধায়ে ব্যাকুল হঞা রাত্রি জাগে মরে | এইমত পাষণ্ড মরয়ে মন্দ বলি নিজ কার্য করয়ে শ্রীধর কুতুহলী | হরি বলি ডাকিতে যে আছয়ে শীধরে নিশাভাগে প্রেম যোগে ডাকে উচ্চস্বরে | অরেধপথ গেল মাত্র ভক্তগণ ধাঞা শ্রীধরের ডাক শুনি তথাই থাকিয়া | ডাক অনুসারে গেলা ভাগবতগণ শ্রীধরের ধরিয়া লইল ততক্ষণ | চল চল মহাশয় প্রভু দেখ সিয়া আমরা কৃতার্থ হই তোমা পরসি...