চলল দূতী কুঞ্জর জিতি মন্থরগতি-গামিনী
শিল্পী: দীনবন্ধু দাস চলল দূতী কুঞ্জর জিতি মন্থরগতি-গামিনী। খঞ্জন দিঠি অঞ্জন মিঠি চঞ্চলমতি-চাহনি।। জঙ্গল-তট- পন্থ নিকট আসিক দেখিল গোপিনী। গোপ সঙ্গে শ্যাম রঙ্গে গোঠে কয়ল সাজনি।। না পাঞা বিরল আখি ছলছল ভাবিঞা আকুল গোপিকা। নাহ-রমন- দরশন বিনু কৈছে জীয়ব রাধিকা।। যামুন-কূল চম্পক-মূল তাঁহি বসিল নাগরী। দীনবন্ধু পড়ল ধন্ধ হইল বিপদ-পাগলী।। ——————— দূতী-সংবাদ ।। দীনবন্ধু দাস ।।