পোস্টগুলি

হেমন্ত মুখোপাধ্যায়। লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আনন্দময়ী মাগো সদানন্দে হাস তুমি

শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়। গীতিকার: অনিল বাগচী সুরকার: অনিল বাগচী। আনন্দময়ী মাগো সদানন্দে হাস তুমি আলোয় কভু দাও না ধরা আঁধারে মা আস তুমি। বাহিরে তোমায় দেখে বজ্ৰপ্ৰাণা সবাই কহে নামে তুমি মা ভয়ংকরী প্রাণে স্নেহের গঙ্গা বহে। অশিবেরে দমন করে মা জীবের দুঃখ নাশ তুমি।। এই যে দেহ কে বলে মা অষ্টধাতু দিয়ে গড়া এ পরাণে জানি মাগো তোমার নামের মন্ত্র ভরা। আনন্দ সায়র মাঝে হৃদকমলে ভাস তুমি।। *** ‘সাধক কমলাকান্ত’ কথাচিত্রের গান।

ওরে মন কোন দেশেতে হয় রে এমন

শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়। গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার: ভি. বালসারা। ওরে মন কোন দেশেতে হয় রে এমন, ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে যম দুয়ারে দেয়বে কটা মন। ও তার স্নেহময়ী বোন। আহা দেখে যে চক্ষু জুড়ায়। এমন স্নেহ এমন প্রীতি কে কবে কে কবে দেখেছে কোথায়– দু চোখ আমার ধন্য হল দেখে ভাই বোনের এ মধুর মিলন। ধরণী বোনটি যে ঐ– আকাশ ভাইটির কপালটাতে সুয্যি চন্দনে দেয় যে গো ফোটা ভাই কেঁাটার এই পুণ্য প্রাতে আহা বুকভরা এ ভাইয়ের স্নেহ ভগ্নী ছাড়া এমন করে বোঝে না গো আর তো কেহ। ব্যাকুল পরাণ দিন যে গোনে আসবে কবে এ শুভ লগন। ——— ‘আশায় বাঁধিনু ঘর’ কথাচিত্রের গান।

তারে অনুনয় করে বলেছি যেওনা

শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়। গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার: রবীন চট্টোপাধ্যায়। তারে অনুনয় করে বলেছি যেওনা যেওনা শপথ লাগে, আন গলে তবু দিল সে তো মালা আমারি আঁখির আগে। ফিরে সে ত আর চেয়ে দেখে নাই ধুলায় মিশেছে গরবিনী রাই, এই তো প্রথম বুঝেছি জীবনে— কি যে জ্বালা অনুরাগে। প্রথমে মিনতি তারপরে তারে কঠোর শাসন করে, বলেছি যেওনা তবুও যে তারে রাখিতে পারিনি ধরে। জানে নাই বঁধু সে নহে শাসন— পরাণ দেউলে তার যে আসন, সে যে দেউল পিরীত ধুপের বেদনা নীরবে জাগে।। ———- ‘শুন বরনারী’ কথাচিত্রের গান।

কান্দো কেনে মন রে, আঁধার আলোর এই যে খেলা

শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়। গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার: নচিকেতা ঘোষ। কান্দো কেনে মন রে, আঁধার আলোর এই যে খেলা এই তা জীবন রে। সূয্যি আছে চান্দা আছে— কুসুমেতে ভোমরা নাচে, গ্রীষ্ম আছে ফাগুন আছে আছেরে শ্রাবণ। আলতা আছে সিন্দুর আছে কুসুমেতে ভোমরা নাচে, ডাগর চোখের কাজলেতে আছেরে স্বপন। কান্না আছে আছে হাসি— বুকে আছে শ্যামের বাঁশী, চোখের মাঝে আছে ওরে কাশী বৃন্দাবন। ———– ‘অসমাপ্ত’ কথাচিত্রের গান।

মালতী ভ্রমরে করে ঐ কানাকানি

শিল্পী: হেমন্ত মুখোপাধ্যায়। গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার: নচিকেতা ঘোষ। মালতী ভ্রমরে করে ঐ কানাকানি, সেই সুরে মনে হয় তোমারেই জানি আমি জানি। মালতী বলে ওগো মিতা– আমি যে তোমারই জান কি তা; শোনাও শপথের বাণী। শুধু গান শুধু হাসি এই নিয়ে সারা বেলা, চলে আজ ফাগুনেরই খেলা। মালতী বলে ওগো প্রিয়— এ লগন হোক স্মরণীয়, প্রাণের পরশ দাও আনি। ———– ‘বন্ধু’ কথাচিত্রের গান।