এক অন্তবিহীন স্বপ্ন ছিল

শিল্পী: গাজী মাজহারুল আনোয়ার

গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার,

সুরকার: সুবল দাস,

এক অন্তবিহীন স্বপ্ন ছিল
গানে ভুবন ভরিয়ে দেব
ব্যর্থ আশার এই তিক্ত দাহ
ভাবিনি তো আমি পাব।।

এই কণ্ঠে নিয়ে সুরেরই জ্বালা
আমি তো চলেছি ফিরে
কোনো দিন আর গাইব না গান
তোমাদের আসর ঘিরে
পাষাণে আমার লিখো না এ নাম
যখন আমি চলে যাব।।

এই গানের মেলায় কুড়িয়েছিলাম
কত না জয়েরই মালা
বিদায়বেলায় এল আবার
অশ্রুঝরার পালা
সকল ব্যথার প্রদীপ জ্বেলে
আড়াল হয়ে দূরে রব।

কত প্রাণ ঝরে যায় নীরবে
তারে আর মনে রেখে কী হবে
মনে রেখো শুধু তার শেষ গান ॥

স্বরলিপি (১ জানুয়ারি ১৯৭১)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ