আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো
শিল্পী: শাহ আলম সরকার গীতিকার: শাহ আলম সরকার আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা দিলো না দিলো না, নিলো মন দিলো না এতো যে নিঠুর বন্ধু জানা ছিলো না গো চুল কালো আঁখি কালো কাজল কালো আরো কাজলের চেয়ে কালো কী বলতে কি তা পারো আমি যারে বাসি ভালো, কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা বক সাদা দুধ সাদা, সাদা যে কাশফুল কাশফুলের চেয়ে সাদা বলো তো কোন ফুল আমার বন্ধুর প্রেমের ফুল দাগা, কাশফুলের চেয়ে সাদা আমার ভাগ্যে হলো না বৃক্ষ সবুজ, তৃণ সবুজ, সবুজ টিয়া পাখি টিয়া পাখির চেয়ে সবুজ কী আছে কও দেখি আমি যারে ভালো বাসি, টিয়ার চেয়ে সবুজ বেশি বন্ধু রঙের বাসনা রক্ত রাঙ্গা, গোলাপ রাঙা, রাঙ্গা পায়ের আলতা আলতার চেয়ে রাঙা কী জানলে বলো তা শাহ আলম সরকার কয়, আলতার চেয়ে রাঙা হয় সোনা বন্ধুর ঠোঁট খানা