পোস্টগুলি

কুমোদ কান্ত লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সে যে আমার মন নিয়াছে নাই বুঝি তার মনে

শিল্পী: কুমোদ কান্ত গীতিকার: কুমোদ কান্ত সে যে আমার মন নিয়াছে নাই বুঝি তার মনে সখী রে… আর কি আমার সেই দিন আছে সুধা সিন্ধু শুকাইয়া গেছে প্রেম বিহনে সখী রে আর কি আমার সেই দিন আছে সুধা সিন্ধু শুকায়ে গড়েছে কালা বিহনে। আমার অন্তর খুলে দেখোনা সখী গো ও আমার অন্তর পোড়া প্রেম আগুনে নাই বুঝি তার মনে.. সখী বৃন্দাবনে নাই সুখ বসন্ত মন জেনে এলো না কান্ত এতদিনে সে যে এমন প্রেমে কেমন করে সখী গো নিঠুর মন বাঁইধাছে কোন পাষাণে। নাই বুঝি তার মনে… সখী রে গোপনে গোপনে আর কাঁদব কত দুই-এক দিনের কথা নয়, হলো বহুদিন গত আমি প্রতিদিন তারে চাই না সখী গো দেখা দিবে মাত্র দুই-এক দিনে। নাই বুঝি তার মনে… —

আমার মনের দুঃখ কইবার আগে আঁখি যায় ঝরে

শিল্পী: কুমোদ কান্ত গীতিকার: কুমোদ কান্ত আমার মনের দুঃখ কইবার আগে আঁখি যায় ঝরে কথা বলতাম প্রাণ খুলে সম দুঃখের দুঃখী পেলে। শুনিলে পাষাণ বিধরে (গলে যায়) আঁখি যায় ঝরে… একদিন কালাচাঁদের বাঁশি শ্রবণেতে বসি পাগল করিল মোরে আমি মুনিয়া বাঁধীর গান হরে নিল মনপ্রাণ সে যে ঘরে রইতে দিল না রে আঁখি যায় ঝরে… একদিন যমুনার কূলে কদম্বেরই তলে আড়ালে হেরিলাম তারে আমি হেরিয়া নয়ন বাণ আকুল হইল প্রাণ সে যে কী যেন কী করল আমারে। আঁখি যায় ঝরে… একদিন ঘুমের ঘোরে দেখিলাম স্বপনে কালা আমার হিয়ার মাঝারে ও দীন কুমোদ কান্তের বাণী তুমি শোনো বিনোদিনী এসব হয় কেবল প্রেমের বিকারে। আঁখি যায় ঝরে…

আমি আর কি দেখা পাব বন্ধু রে

শিল্পী: কুমোদ কান্ত গীতিকার: কুমোদ কান্ত আমি আর কি দেখা পাব বন্ধু রে… আমার দিনে দিনে তনু হলো ক্ষীণ কেবল ভাবিতে তাহারে আর কি দেখা পাব বন্ধু রে… দু নয়নের জলে আমার বক্ষে বহে নদী এতদিনে ক্ষয় হইয়া রে যাইতাম, পাষাণ হইতাম যদি আমার হাড়-মাংস করিল ফাঁসা রে ওই না অন্তর কাঁটা পোকে রে আমি আর কি দেখা… হইতাম যদি জলের কুমির খুঁজিতাম জলে ও আমি হইতাম যদি বনের বাঘ রে খুঁজিতাম জঙ্গলে হইতাম যদি উড়া পাখি রে উড়ে দেখতাম জগৎ ভরি রে আমি আর কি দেখা পাব তারে…