ভোলো ভোলো ব্যথা ভোলো
শিল্পী: মোহিনী চৌধুরী
গীতিকার: মোহিনী চৌধুরী
ছায়াছবি – অভিনয় নয় (শৈলজানন্দ মুখোপাধ্যায়-এর পরিচালিত)
ভোলো ভোলো ব্যথা ভোলো।
তব বেদনা আঁধারে ঢাকা ছিল যে নভ
রঙে রঙে রঙে রঙে রাঙ্গা হ’লো।।
জাগে আলো জাগে আশা
প্রাণে জাগে ভালো বাসা
রজনী ভোরে ভাঙ্গা বাঁশরী খানি
সুরে সুরে সুরে সুরে ভরে’ তোলো।।
দুখের স্বপনে বল কে রাখে মনে,
সুখের দিনে সে কি স্মরণে থাকে,
তবু হারাণো দিনের স্মৃতি ভুলি কেমনে
সে যে বারে বারে পিছু ডাকে।।
আঁখি কোণে যদি কোনো
ব্যথা জাগে শোনো শোনো
প্রাণের প্রণতি গানে মিনতি করে
ভোলো ব্যথা, ব্যথা ভোলো
কথা বলো॥
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন