আহা রে, লোকলাজ কিছু মানে না

শিল্পী: আইরিন পারভিন,

গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার,

সুরকার: সুবল দাস,

[না…
ধা নি সা গা মা গা
গা মা গা নি সা]
না না, ও ঘাটে যাব না
তার খেলার পুতুল আমি আর তো হব না
না না, যাব না ॥

আহা রে, লোকলাজ কিছু মানে না
রীতিনীতি কিছু জানে না
আমারে সবাই দোষে সে তো ভালো থাকে
না না, কলঙ্ক আর নেব না ॥

যতই বলি যাব না যাব না
মন তো বলে ঘরে রব না রব না।

আহা রে, ভুল করে এ কী করেছি
মন দিয়ে আমি মরেছি
আমারে ফাঁদে ফেলে সে তো দেখি হাসে
না না, বন্ধন আর নেব না ॥

স্বরলিপি (১ জানুয়ারি ১৯৭১)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে