কে গো তুমি ডাকিলে আমারে
শিল্পী: আশা ভোঁসলে। গীতিকার: আশা ভোঁসলে সুরকার: সুধীন দাশগুপ্ত। কে গো তুমি ডাকিলে আমারে, তারার প্রদীপ আকাশ পারে— জ্বেলে দিয়ে যাও এ আঁধারে। কত কথা কত সে সুরে আজ আমায় ভরেছে, এই ক্ষণে তুমি যে মোরে কত মধুর করেছে। চিনেছি যেন অজানারে। না-বলা কথাটি যদি কোনদিন বুকে বাজে, আমি মিশে রবো তবু তোমার মাঝে। কত আলো কত যে রঙে এই ভুবন সাজালে— তুমি যেন বাঁশীর সুরে মোর এ গান বাজালে। দেখেছি যেন অদেখারে। ——– ‘গলি থেকে রাজপথ’ কথাচিত্রের গান।