ভুল যদি হয় মধুর এমন হোক না ভুল

শিল্পী: ওবায়েদ-উল হক

গীতিকার: ওবায়েদ-উল হক,

সুরকার: খোন্দকার নূরুল আলম,

ভুল যদি হয় মধুর এমন হোক না ভুল
ভুলের রঙে রাঙল যে মন, হোক না ভুল।।

এই ভুলের সুধায় হৃদয় ভরে যাক না
ভুলের মায়া আঁখির পাতায় থাক না
মন ভোলায় এই ভুলের স্বপন, হোক না ভুল ॥

এমনি ভুলে প্রথম প্রেমের পরশ লাগে
এমনি ভুলে কবির মনে কাব্য জাগে।

এই ভুলের আবেশ আকুল করে যাক না
ভুলের সুরে ভুবন ভরে থাক না
একটি ভুলে ধন্য জীবন, হোক না ভুল ॥

অন্তরঙ্গ (১২ জুন ১৯৭০)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ