আর কি আশা পুরিবে আমার
শিল্পী: শাহ আব্দুল করিম – লিরিক্স – শাহ আব্দুল করিম গীতিকার: শাহ আব্দুল করিম – লিরিক্স – শাহ আব্দুল করিম আর কি আশা পুরিবে আমার দারুণ বিধি হইল বাদি জানিয়াছি সারাসার ॥ আশা দিয়া প্রেম বাড়াইল কী দোষে নিরাশ করিল গো নয়নজলে বুক ভাসাইল এই ছিল বাসনা তার ॥ সখি আমার উপায় বলো প্রাণবন্ধুর তালাশে চলো গো কী আগুন জ্বালাইয়া গেল কলিজা হইল আঙ্গার ॥ আমি কুলের কলঙ্কিনী শান্তি নাই দিন রজনী গো বাকি আছে নিতে প্রাণী আবদুল করিম পাগেলার ॥