সুরের বাঁধনে তুমি যতই কণ্ঠ সাধো

শিল্পী: খান আতাউর রহমান

গীতিকার: খান আতাউর রহমান, ছবি :

সুরের বাঁধনে তুমি যতই কণ্ঠ সাধো
তাকে আমি বলব না গান
সে তো শুধু নিষ্প্রাণ ‘সা নি ধা পা মা গা রে সা’
নেই তাতে হৃদয়ের দান ॥

মরমের ছোঁয়া যদি শিল্পীর কণ্ঠে না থাকে
গানের কবিতা যদি জীবনের ছবিটি না আঁকে তাকে আমি বলব না গান
সে তো শুধু নিষ্প্রাণ ‘সা নি ধা পা মা গা রে সা’
নেই তাতে হৃদয়ের দান।।

গান আহা গান যাকে বলে-
লক্ষ মনের মধু স্বপ্ন, লক্ষ হারিয়ে যাওয়া লগ্ন
তার বুকে ধিকিধিকি জ্বলে।।

সে জ্বালার অনুভূতি যদি ঐ অন্তরে থাকে
হৃদয় উজাড় করে সুরে সুরে ঢেলে দিও তাকে
তাহলেই গান হবে গান
না হলে তা নিষ্প্রাণ ‘সা নি ধা পা মা গা রে সা’
নেই তাতে হৃদয়ের দান ॥

মনের মত বউ (৪ এপ্রিল ১৯৬৯)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ