এই সে সোনার দেশ যার শ্যামল প্রান্তরে
শিল্পী: নূরুল ইসলাম
গীতিকার: নূরুল ইসলাম,
সুরকার: মালিক মনসুর,
এই সে সোনার দেশ যার শ্যামল প্রান্তরে
স্বপ্নভরা সবুজ আঁচল দোলে
নীল-সবুজের বাসরঘরে হেথায়
সোনার ফসল ফলে।।
বাউল সুর আর রাখালিয়া গানে
ভাটিয়ালি ঢেউ তুলে দেয় প্ৰাণে
(আহা রাখালিয়া গানে
দোয়েল শ্যামা কোকিল ডাকে মনভোলানো সুরে ॥
রূপে ঘেরা রূপকথারই দেশে
নাই ভেদাভেদ রই যে মিলেমিশে
(আহা রূপকথারই দেশে)
মাটির মানুষ পরম সুখে থাকি মাটির ঘরে ॥
শেষ রাতের তারা (২২ জানুয়ারি ১৯৭১)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন