পোস্টগুলি

জসিম উদ্দিন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রাণ সখিরে ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে

শিল্পী: জসিম উদ্দিন গীতিকার: জসিম উদ্দিন প্রাণ সখিরে… ঐ শোন কদম্বতলে বংশী বাজায় কে। বংশী বাজায় কে রে সখি, বংশী বাজায় কে।। আমার মাথার বেণী খুইলা দিমু তারে আনিয়া দে । যে পথ দিয়ে বাজায় বাঁশী যে পথ দিয়ে যায় সোনার নুপুর পরে পায়।। আমার নাকের বেসর তুইলা দেবো সেইনা পথের গায় আমার গলার হার ছড়িয়ে দেবো সেইনা পথের গায় যদি হার জড়িয়ে পরে পায় প্রান সখিরে যার বাঁশী এমন সে বা কেমন জানিস যদি বল সখি করিস না কো ছল আমার মন বড় চঞ্চল আমার প্রাণ বলে তার বাঁশী জানে আমার চোখের জল আমার মন বলে তার বাঁশী জানে আমার চোখের জল প্রাণ সখিরে তরলা বাঁশের বাঁশী ছিদ্র গোটা ছয় বাঁশী কতই কথা কয় নাম ধরিয়া বাজায় বাঁশী রহনও না যায় ঘরে রহনও না যায় প্রান সখিরে… —————— শিল্পী – ফেরদৌসী রহমান সুরকার – জসীম উদ্দীন গীতিকার – পল্লীকবি জসীম উদ্দীন