এই, যদি বলি যেতে নাহি দেব

শিল্পী: গাজী মাজহারুল আনোয়ার

গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার,

সুরকার: আলতাফ মাহমুদ,

এই, যদি বলি যেতে নাহি দেব
তবু কি তুমি চলে যাবে, চলে যাবে?
মন বলে শুধু কাছে রব
তবুও চলে যেতে হবে, যেতে হবে।।

এখনো অনেক কিছু হয়নি বলা
রাতের কথা জানে চন্দ্রকলা
দুজনার অনুরাগে রাঙানো এ ক্ষণ
পেয়েছি ওগো পেয়েছি অনুভবে
[তবু কি তুমি চলে যাবে?
বাহ্, যাব না? যাবই তো!]

জড়ালে আমায় এ কী কৌতূহলে
হাওয়ার বাঁশি ডেকে তাই তো বলে
হৃদয়ের দুটি তারে মিলনের গান
চিরদিন ওগো চিরদিন জেগে রবে
[তবুও—চলে—যেতে হবে…] ॥

ক খ গ ঘ ঙ (১৩ ফেব্রুয়ারি ১৯৭০)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আজ কেন মন উদাসী হয়ে

রিমঝিম এ ধারাতে চায় মন হারাতে

তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর, বাংলাদেশ